Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি’র দায়িত্বে রাজন্যা হালদার

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ । নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব পেলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাজন্যা হালদার(Rajyanna Haldar)। একই সঙ্গে ওই ইউনিটের চেয়ারপারসন হলেন সঞ্জীব প্রামানিক। তিনি এতদিন ওই ইউনিটের পর্যবেক্ষক ছিলেন।যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কিছু কিছু শক্তি থাকলেও এখনও পর্যন্ত যাদবপুরে উল্লেখযোগ্য শক্তি নেই তৃণমূল ছাত্র পরিষদের।

এ বার সেই ক্ষত পূরণে উদ্যোগী হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, স্বয়ং দলনেত্রীর নির্দেশেই শুক্রবার রাতেই বৈঠকে বসে টিএমসিপি। আগেই এ নিয়ে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas) এবং ফিরহাদ হাকিমের(Firhad Hakim) উপস্থিতিতে বৈঠক হয়েছিল। সেখানে কী ভাবে যাদবপুরে শক্তিশালী ইউনিট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা হয়। এর পরেই শুক্রবার রাতে নতুন ইউনিট ঘোষণা করলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কার উপরে দায়িত্ব দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয় দলের শীর্ষ স্তরে। নেতৃত্বের তরফেই রাজন্যার নাম আসে।রাজন্যা দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘দল আমায় যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করাই হবে আমার লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ে আগেও ইউনিট ছিল আমাদের। এ বার আরও শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে।’’প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বেহালায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর ঘটনায় উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

এরপরই চলো নেত্রী বুঝতে পারেন এবার সময় এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনকে মজবুত করার। সেই অনুযায়ী তিনি তার পছন্দের রাজন্যা হালদার কে দায়িত্ব দেন। এখন দেখার বিষয় দায়িত্ব পাওয়ার পর রাজ্যনা হালদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত করতে কি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে দেখা যায় তাকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00