Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার কাণ্ডে ইডির তলবে সময়ের আগেই হাজিরা আইপিএস কোটেশ্বর রাওয়ের

আইপিএস কোটেশ্বর রাওকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। সেই তলবের প্রেক্ষিতে মঙ্গলবার সময়ের আগেই দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে ৮ আইপিএস অফিসারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার আইপিএস অফিসার কোটেশ্বর রাওকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। সেই তলবের প্রেক্ষিতে সময়ের আগেই দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিলেন তিনি। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

৮ আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ, রাজীব মিশ্র, ভাস্কর মুখোপাধ্যায়, কোটেশ্বর রাও, সেলভা মুরুগান, সুকেশ জৈন, তথাগত বসু এবং শ্যাম সিংকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে তলব করেছিল ইডি। প্রত্যেককে আলাদা আলাদা দিনে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে জ্ঞানবন্ত সিংহকে তলব করলেও তিনি ইডির নির্দেশে হাজিরা দেননি। যদিও সূত্রের খবর, জ্ঞানবন্ত চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি উপস্থিত হতে পারবেন না। তবে কী কারণে তা জানা যায়নি। মঙ্গলবার কোটেশ্বর রাওকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন গোয়েন্দারা। সেই নির্দেশ মেনে এদিন কোটেশ্বর রাও দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন। এদিন নির্ধারিত সময়ের আগেই এই আইপিএস অফিসার ইডির দফতরে পৌঁছন। কোটেশ্বর রাও বর্তমানে রাজ্যের দুর্নীতি দমন শাখার পুলিশ সুপার পদে কর্মরত।

প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এর আগে ইসিএল’এর কর্তা ও আধিকারিক মিলিয়ে ৮ জনকে গ্রেফতার করেছিল। গত মঙ্গলবার তাঁদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে আদালত তাঁদেরকে জেল হেফাজতের নির্দেশ দেয়। ওই ৮ জন ইসিএল’এর কর্তা ও আধিকারিকদের মধ্যে রয়েছেন, ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, তন্ময় দাস, সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান জেনারেল ম্যানেজার মুকেশ কুমার, এসসি মৈত্র। পাণ্ডবেশ্বর এরিয়া প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। তালিকায় রয়েছেন আরও ২ নিরাপত্তারক্ষী রিঙ্কু বেহারা এবং দেবাশিস মুখোপাধ্যায়। প্রসঙ্গত, সকলকেই নিজাম প্যালেসেই গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00