Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের সাহায্য নিয়ে মিউজিয়াম তৈরি করছে নৌসেনা

এই মিউজিয়াম হবে কলকাতার নিউটাউনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাহায্য নিয়ে এবার মিউজিয়াম (MUSEUM) তৈরি করতে চলেছে নৌসেনা। থাকবে যুদ্ধ জাহাজ, বিমান, সাবমেরিন, কামান। আর নয়া এই মিউজিয়াম হবে কলকাতার নিউটাউনে। উল্লেখ্য, রাজ্যের উদ্যোগে এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল নৌসেনার বিমান। তা দেখতে জমছে ভিড়। এই সাফল্যের পরেই মিউজিয়াম গড়তে চাইছে নৌসেনা।

জানা গিয়েছে, যুদ্ধ জাহাজ, বিমান সহ বিভিন্ন সেনা যান ও অস্ত্র রাখা থাকবে ওই মিউজিয়ামে। রাখা হবে বিভিন্ন অস্ত্র ও যানের অংশ বিশেষও। উল্লেখ্য, সাবমেরিনের ২টি টর্পেডো আনা হয়েছে ইতিমধ্যেই। আবার কলকাতা বন্দরের কাছে গঙ্গার পাড়ের মাটি খুঁড়ে নৌসেনা উদ্ধার করেছে ৪টি কামান। সেনা সূত্রে খবর, এখনও মাটির তলায় চাপা পড়ে আছে একটি কামান। মনে করা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ বা তারও আগের এই সমস্ত কামান। এই বিমানগুলি রাখা আছে আইএনএস নেতাজী সুভাষ ভবনের সামনে। বাকি ২টি রাখা আছে নির্মীয়মান ভবনের সামনে।

সূত্রের খবর, মিউজিয়ামের জন্য বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। কেমন ঘর হবে, কত তলা হবে, কোথায় কী থাকবে- তা নিয়ে সরকার এবং নৌসেনা আধিকারিকদের আলোচনা চলছে।

দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইন্দোরে কিন্নরকন্ঠীর স্মৃতিতে সঙ্গীত অ্যাকাডেমি, ঘোষণা মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর

সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা ও সংগ্রহশালার প্রস্তাব গৃহীত কলকাতা পুরনিগমে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00