Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যালক্যাটা ক্যাকাফোনির সঙ্গে হাত মেলাল জোশ

ক্যালক্যাটা ক্যাকাফনির সঙ্গে হাত মিলিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মপ্রকাশের পর থেকেই  ‘জোশ’ নজর কেড়ে নিয়েছিল। তারা নতুন একটি অ্যাপ বাজারে এনেছে। এই অ্যাপের ব্যবহারকারীরা যেমন খুশি, খুশি জোশও। বাজারে ভালো সাড়া ফেলেছে। জোশ চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন এই অ্যাপকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও সহজ করতে। 

এবার জোশ অ্যাপ ভক্তদের জন্য সুখবর। তারা কলকাতার ক্যালক্যাটা ক্যাকাফনির সঙ্গে হাত মিলিয়েছে। অনলাইনে শুরু হয় প্রচার। গত ১৬ ডিসেম্বর থেকে তারা প্রচার শুরু করে, চলে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তাদের তৈরি নতুন ভিডিয়ো দ্য সোল লোকাল, ২০২২।  তারা তাদের এই ভিডিয়ো ভক্তদের কাছে পৌঁছে দিতে ক্যালক্যাটা ক্যাকাফনির সঙ্গে হাত মিলিয়েছে। অনলাইনে প্রচার চলছে এই নামে #TSLonJosh

জানা গিয়েছে, দ্য সোল ৫০০ ভিডিয়ো তৈরি করেছিল। তাদের তৈরি ভিডিয়ো দেখেছেন ৩৫.৪ মিলিয়ন দর্শক। জয় করে নিয়েছে ২.৭ মিলিয়ন মানুষের হৃদয়। ভারতে টিকটক ভিডিয়ো নিষিদ্ধ ঘোষণার পর এই অ্যাপের জনপ্রিয়তা অস্বাভাবিক হারে বেড়েছে। আর সংস্থাও তাদের সেই জনপ্রিয়তা ধরে রাখার প্রচেষ্টা লাগাতার চালিয়ে গিয়েছে। সম্প্রতি তারা একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কো মুখোপাধ্যায়, আন্ডাগ্রাউন্ড অথরিটি এবং ইন্ডিয়ান ওসেন। অ্যাপ তৈরির কারিগর আদ্রিজা অ্যান্ড আলিভিয়া দর্শকদের সামনে জোশ সম্পর্কে বিস্তারিত জানান। জোশ শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও তারা নিজেদের বিস্তার ঘটিয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00