Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলা গড়ালে বৃষ্টি কমবে বঙ্গে, গভীর নিম্নচাপ সরছে বিহার-উত্তরপ্রদেশে

আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ পৌঁছে যাবে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের কাছে। সেই কারণেই এদিন বেলা গড়ালে বৃষ্টি কমবে বাংলার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণাবর্ত(Air Circulation) এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দুই বঙ্গে বৃষ্টি হচ্ছিল। শুক্রবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে। শনিবার সকালেও কলকাতা(Kolkata)-সহ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Meteorological Department) জানিয়েছে, এদিন ভোর ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত পরমবাজার এলাকায় বৃষ্টি পড়েছে ৪১.৬ মিমি। ঠনঠনিয়ায় ২৪ মিমি, কুলিয়াট্যাংরায় ৩২ মিমি, পাগলাডাঙায় ২১.৪ মিমি, চিংড়িহাটায় ৩৯ মিমি, মানিকতলায় ৩৩ মিমি, দত্তবাগানে ৩২ মিমি, ধাপায় ২৪ মিমি, তোপসিয়ায় ৩৫ মিমি, পাটুলিতে ১১ মিমি,  বালিগঞ্জে ২৩ মিমি, চেতলায় ৬ মিমি, যোধপুর পার্ক এলাকায় ২২মিমি, কালীঘাটে ১৫ মিমি, বেহালায় ১১ মিমি, জোকায় ১৯ মিমি এবং গার্ডেনরিচে ৯ মিমি। তবে তাঁরা এটাও জানিয়েছে যে, গাঙ্গেয় বঙ্গের(Gangetic Bengal) ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, তা থেকে আগেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। তা এ বার ঘনীভূত হয়ে গিয়েছে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর তা অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপ আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। পৌঁছে যাবে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের কাছে। আর সেই কারণেই এদিন বেলা গড়ালে বৃষ্টি(Rain) কমবে বাংলার বুকে।

আরও পড়ুন Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই ৫০০০ টাকা জরিমানা

তবে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে তার প্রভাব পড়ে দক্ষিণবঙ্গের বুকে। এমনিতেই ৩দিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই ডিভিসির পাশাপাশি ময়ূরাক্ষী এবং কংসাবতী প্রকল্পের জলাধার থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে। আর তখনই বন্যা নেমে আসবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেই কথা মাথায় রেখেই এবার জেলাশাসকদের সব ছুটি বাতিল করতে বলেছেন রাজ্যের মুখ্যসচিব। একইসঙ্গে জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটাল, আরামবাগ, উলুবেড়িয়ার মতো জায়গায় মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের এমন নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে কী পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে এবং কোথায় কত জল জমছেন বা নদীগুলিতে বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে কিনা, এই সব জানিয়ে প্রতিমুহূর্তে জেলাশাসকদের নবান্নে রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন শুক্র রাতে ভেসে গিয়েছিল গাড়ি, শনিতে মিলল দেহ, চাঞ্চল্য আসানসোলে

এদিকে এদিন ভোরের ভারী বৃষ্টিতে মূল কলকাতা খুব একটা জলমগ্ন না হলেও উল্টোডাঙা, সল্টলেক, বাগুইআটি, পাতিপুকুর এলাকায় জল জমতে দেখা গিয়েছে। একাধিক জায়গায় রাস্তা জলের তলায় চলে গিয়েছে। কোথাও কোথাও জল এক হাঁটু সমানও। বৃষ্টি না থামলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে পাম্পের সাহায্যে ইতিমধ্যে সল্টলেক-সহ কয়েকটি এলাকায় জল নামানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে চিন্তা হচ্ছে গঙ্গায় জল বাড়ছে। এদিন সকাল ৭:৪৫ মিনিটে জোয়ার শুরু হয়েছে। বেলা ১২:৪০ মিনিটে নদীর জল স্তর প্রায় ১৭.৫৮ ফুট উঠতে পারে বলে মনে করা হচ্ছে। গঙ্গার ধারের লকগেটগুলি এই মুহূর্তে খোলা রয়েছে। খোলা থাকবে ১০টা ৪০ মিনিট পর্যন্ত। গেট বন্ধ থাকবে ১০টা ৪০ থেকে ২টো ৪০ মিনিট পর্যন্ত। এই সময় ভারী বৃষ্টি হলে শহরে জল জমার আশঙ্কা থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00