Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহিরাগতদের অশুভ শক্তি ঠেকাতে সীমান্ত সিল করার পরামর্শ গোয়েন্দাদের

Share:

সুব্রত রায়: রাজ্যে অশান্তি পাকাতে ইতিমধ্যে বহিরাগতরা প্রবেশ করেছে। ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিতে আরও বহিরাগতরা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা(North 24 Pgs.) জেলায় বিভিন্ন এলাকায় উস্কানিমূলক প্রচার শুরু হয়ে গিয়েছে। হালিশহর, কাকিনাড়া, ব্যারাকপুর, নৈহাটি, আগরপাড়া এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাদ নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা(South 24 Pgs.District)।

গোয়েন্দাদের অনুমান, বহিরাগতরা এ রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে তারা গা ঢাকা দেবে। এখনই এই রাজ্যের বিভিন্ন সীমান্তে নাকা চেকিংয়ের পাশাপাশি প্রয়োজনবোধে সীমান্ত সিল করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন গোয়েন্দারা। রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে নবান্নের(Nabanno) স্বরাষ্ট্র দপ্তরে। সেই রিপোর্টে ওপর ভিত্তি করে হনুমান জয়ন্তীতে সমস্ত রকম মিছিল বাতিল করা হয়েছে। পুজো হতে পারে কিন্তু কোনভাবেই মিছিল করে যাতে কোথাও কোন অশান্তি ছড়ানো না হয় তার জন্য নবান্নে স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যের সব থানা গুলিকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি হাওড়া শিবপুর(Sibpur) এবং হুগলি জেলার রিষড়াতে(Rishra) একটানা পরপর রামনবমির মিছিলকে কেন্দ্র করে যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে, তার পরিপেক্ষিতে হনুমান জয়ন্তী উপলক্ষে এবং আগামী দিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে বহিরাগতদের এ রাজ্যে প্রবেশ বন্ধ করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা । বিভিন্ন বড় জংশন স্টেশনগুলির পাশাপাশি হাওড়া ,শিয়ালদা এবং এই রাজ্যের প্রবেশের সীমান্তবর্তী সড়ক গুলিতে ইতিমধ্যেই কোথাও কোথাও নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই তল্লাশি অভিযান আরো জোরদার করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা ।যাতে বহিরাগতদের প্রবেশ করিয়ে কোন অঘটন ঘটিয়ে সহজে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে না পারে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) জেলা সফরে গিয়ে, ৬ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসী তথা প্রশাসনিক কর্তা এবং দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বহিরাগতদের প্রবেশ করিয়ে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা বিজেপি নিচ্ছে বলে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শিবপুর ও রিষড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাই প্রশাসনের উচিত বহিরাগতদের ঠেকাতে সদা সতর্ক থাকা। যাতে রিষড়ার মত ট্রেনে হামলা বা এলাকায় সন্ত্রাসের ঘটনা ঘটাতে না পারে দাঙ্গাবাজরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00