কলকাতার অভিষিক্তা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল ৩ টি গাড়ি

আর্থিক মাসের শুরুতেই দক্ষিণ কলকাতার অভিষিক্তা মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। অটো এবং দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে গেল তিনটি গাড়িই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক মাসের শুরুতেই দক্ষিণ কলকাতার অভিষিক্তা মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। অটো এবং দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে গেল তিনটি গাড়িই। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন ৭৫ বছরের বৃদ্ধা এবং অটো চালক। জানা গিয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) সাত সকালে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর অর্থাৎ ই এম বাইপাসের উপর অভিষিক্তা মোড়ের কাছে তিনটি গাড়ির সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন।

সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়ের সঙ্গে ফিরছিলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ। তখনই ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব অটোকে ধাক্কা মারে। তীব্র গতিতে ছিল ওই ক্যাবটি। সেই সময় অটোর পাশ দিয়েই যাচ্ছিল আরেকটি গাড়ি। ক্যাবের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি ধাক্কা মারে পাশ দিয়ে যাওয়া অন্য গাড়িটিকে। ঘটনায় তিনটি গাড়িই এক্কেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।আহত বৃদ্ধ এবং অটো চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছেন পুলিশ। তবে ব্যস্ত রাস্তার মাঝে এই ঘটনার জন্যে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, ভুল রাস্তায় ঢুকে পড়েছিল অ্যাপ ক্যাবটি। ক্যাবের চালক মদ্যপ থাকতে পারেন। তাই তিনি ভুল রুটে ধুকে পড়েছিলেন। হঠাৎ অটোটি সামনে চলে আসায় অটোর সঙ্গে সজোরে ধাক্কা লাগে অ্যাপ ক্যাবের। এমনিতে সপ্তাহের দ্বিতীয় দিন। তার মধ্যে গতকাল সোমবার ছিল ঈদ, বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ছিল। তাই একটানা দুদিন ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে ফুল ফর্মে কর্মজগত শুরু হয়েছে। তাই কলকাতার রাস্তাঘাটও ব্যস্ত। আর তাতেই ঘটে গেল এমন দুঃসাহসিক ঘটনা। ক্তবে এই প্রথম নয়, কর্মব্যস্ত কলকাতায় অতিরিক্ত জানবাহনে মাঝে মধ্যেই নানারকম দুর্ঘটনা খবরের শিরোনাম হয়। বাস বা অন্যান্য যানবাহনের অতিরিক্ত গতিবেগে প্রাণ হারাতে হয় নিরীহ মানুষদের। এমনকী সকালবেলা রীতিমতো রেষারেষি চলে বাসের, আর তাতেই বেশিরভাগ সময়ে দুর্ঘটনাগুলি ঘটে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]