Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষায় হুকিংয়ের রমরমা, ধরলেন মেয়র পারিষদ

মেয়র পারিষদ জানিয়েছেন, পরিদর্শন করে তিনি বুঝেছেন দিন প্রতি বা মাসিক ভাড়ার চুক্তিতে চলে হুকিং কারবার। কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুকিং (HOOKING) কারবার চলছে রমরমিয়ে। ঢাকুরিয়া ও সংলগ্ন এলাকার বিভিন্ন ফুটপাথ জুড়ে দেখা গিয়েছে ভয়াবহ ছবি। হুকিং করে চলছে ব্যবসাও। মিটার বসিয়ে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে বিভিন্ন ফুটপাথের দোকানে। হুকিং বেআইনি, তা সকলের জানা। তবে বর্ষায় এই বুকিং হয়ে ওঠে বিপজ্জনক। হুকিং কারবার ধরেছেন আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সী। ঢাকুরিয়া অঞ্চল ও সংলগ্ন অঞ্চল বুধবার পরিদর্শন করলেন তিনি।

মেয়র পারিষদ জানিয়েছেন, পরিদর্শন করে তিনি বুঝেছেন দিন প্রতি বা মাসিক ভাড়ার চুক্তিতে চলে হুকিং কারবার। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, কুকিং করা হচ্ছে বিপজ্জনকভাবে। বিভিন্ন জায়গায় খোলা থাকছে তারের সংযোগ মুখ। তা সেলোটেপ বা ব্ল্যাক টেপ দিয়ে আটকানো হচ্ছে না। এদিন সন্দীপ বক্সী লাইট ডিপার্টমেন্টের আধিকারিকদের নির্দেশ দেন, সমস্ত জায়গার ছবি তুলে রেখে উপযুক্ত তথ্য এবং জায়গার নাম দিয়ে যেন সিইএসসি দফতরে অভিযোগ জানানো হয়। তিনি বলেন, বৃষ্টিতে ল্যাম্পপোস্টে ছোঁয়া লাগলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উল্লেখ্য, হরিদেবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস টিম। এই দলের নেতৃত্বে মেয়র পারিষদ। এই দলই পরিদর্শনে গিয়েছিল ঢাকুরিয়া ও সংলগ্ন অঞ্চলে। সেখানেই চোখে পড়ে এই ভয়াবহ দৃশ্য।

উল্লেখ্য, হরিদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তদন্তের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন তিনি। রিপোর্ট চেয়েছেন পুরকমিশনার বিনোদ কুমারের কাছে। মেয়র বলেছিলেন, রিপোর্ট খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00