Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্নের অনতি দূরে মধুচক্রের হদিশ, ৬ মহিলা সহ গ্রেফতার ১২, হোটেল সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : নবান্নের নাকের ডগায় শুক্রবার বিকেলে মধুচক্রের হদিস।আটক ৬ মহিলা সহ ১২ জন। জানা গিয়েছে বহুদিন ধরেই এই এলাকার মানুষ অভিযোগ করে আসছিল যে নবান্নের পিছনে একটি হোটেলে দীর্ঘদিন ধরেই ঘন্টা পিছু ঘর ভাড়া দিয়ে মধুচক্র(Honeycomb) চালাচ্ছে একটি চক্র।এলাকার সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে হোটেলে হানা দেয় এবং মোট ১২ জনকে আটক করে। জানা গিয়েছে হোটেলের মালিক অবিশ্বনার সিং এবং আব্দুর রজ্জাক। আব্দুল এলাকারই এক দুষ্কৃতী। এই অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে ইতিমধ্যে আব্দুর রাজ্জাককে আটক করেছে হাওড়া সিটি পুলিশের(Howrah City Police) গোয়েন্দা বিভাগ।

পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ৬জন মহিলা এবং ৬ জন পুরুষকে। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন ,যেখানে হাই এলার্ট জারি থাকে সবসময়। সেখানে নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে কিভাবে হোটেলের ভিতরে ঘন্টা পিছু ঘর ভাড়া দিয়ে মধুচক্র চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই হোটেলে(Hotel) এই মধুচক্রের আসর বসত। কিন্তু এলাকার মহিলারা এসে খুব দেখিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল। করোনার সময় বেশ কিছুদিন বন্ধ ছিল হোটেলটি। কিন্তু সম্প্রতি ফের হাই প্রোফাইল এরিয়ায় শুরু হয়েছিল এই মধুচক্র।

এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে অবশেষে শুক্রবার দুপুরে হাওড়া সিটি পুলিশ ওই হোটেলে হানা দিয়ে ১২ জনকে গ্রেফতার করে হোটেলটি সিল করে দেয়। অন্যদিকে, বেহালা থানা(Behala P.S.) এলাকায় পুলিশ একটি ভুয়ো কল সেন্টার(Fake Call Center) হানা দেয়। অভিযোগ এই কল সেন্টার থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ইন্টারনেটের সমস্যা মিটিয়ে দেওয়ার অছিলায় ব্যাংকের যাবতীয় তথ্য হাতিয়ে নিয়ে একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত। ওই কল সেন্টার থেকে ৭জনকে গ্রেফতার করে পুলিশ। আটক হয়েছে একাধিক কম্পিউটার ও হার্ডডিস্ক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00