Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত সরকারি শিক্ষক-চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিশে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে পা দিয়েই রাজ্যের হালহকিকত জানতে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন স্বাস্থ্য সচিব। সেই সঙ্গে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে রোগীদের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। চিকিৎসকদের নিয়মের জালে বাঁধতে জারি করলেন নির্দেশনামা।

স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা আট পাতার ওই নির্দেশে সরকারি শিক্ষক-চিকিৎসকদের ডিউটি রোস্টার স্থির করে দেওয়া হয়েছে। পাশাপাশি, রোগী স্বার্থে, ইমার্জেন্সি পরিষেবার উন্নতিতে এবং মেডিক্যাল কলেজগুলিতে গবেষণার উন্নতির স্বার্থে দেওয়া হয়েছে অসংখ্য নির্দেশ।

নির্দেশিকায় যা যা বলা হয়েছে…

১) প্রত্যেক শিক্ষক-চিকিৎসককে সপ্তাহে কমপক্ষে ৪২ ঘণ্টা ডিউটি করতেই হবে।

২) কোনও সপ্তাহেই একটানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করা যাবে না।

৩) রাতে অন কল ডিউটিতে থাকলে পরদিন ডে অফনেওয়া যাবে না।

৪) বিভিন্ন বিভাগের কোনও না কোনও শিক্ষক-চিকিৎসককে রোজ রাতে থাকতে হবে। আরএমও কাম ক্লিনিক্যাল টিউটরের পদ অবলুপ্ত হয়ে গিয়েছে। তাই সেই পদের দায়দায়িত্ব এরপর থেকে নিতে হবে বিভিন্ন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপকদের।

৫) একই ইউনিটের ২ জনের বেশি শিক্ষক-চিকিৎসক একযোগে ছুটি নিতে পারবেন না।

৬) কমিউনিটি মেডিসিন বিভাগকে সপ্তাহে ছদিন জেনারেল আউটডোর চালাতে হবে। মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি সহ প্রি এবং প্যারা ক্লিনিক্যাল বিষয়ের চিকিৎসকদেরও প্রয়োজনে ওই আউটডোরে কাজে লাগানো যেতে পারে।

৭) ভর্তি থাকা কোনও রোগীর মৃত্যু হলে ডেথ অডিট বাধ্যতামূলক।

৮) প্রতিটি ইর্মাজেন্সি বিভাগে লাল, হলুদ এবং সবুজএই তিন ধরনের ভাগ থাকবে। সেই মতো লোকবল এবং যাবতীয় ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য ভবন। প্রয়োজনে সরকারি চিকিৎসকের গাফিলতি রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা এন‌এমসির নজরে আনবে স্বাস্থ্য ভবন‌ই! অন্যদিকে এই নির্দেশিকায় খুশি নয় আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের মতে, পর্যাপ্ত চিকিৎসকের সংখ্যা না বাড়িয়ে যেভাবে এই নির্দেশিকা লেখা হয়েছে তাতে আন্দোলনে সামিল সরকারি চিকিৎসকেরা যাতে আর পথে না নামেন তার বন্দোবস্ত করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00