নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় শ্লীলতাহানি কাণ্ডে নাম জড়াল স্কুলের প্রধান শিক্ষকের । দমদমের একটি সরকারি বিদ্যালয়ের এক প্রধানশিক্ষকের বিরুদ্ধে উঠেছে অশ্লীল আচরণের অভিযোগ । এরপরেই স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালালো ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা । তাদের দাবি একটাই, অবিলম্বে প্রধানশিক্ষককে গ্রেফতার করতে হবে ।
সূত্রের খবর সোমবার দমদমের ওই সরকারি স্কুলের ছাত্রীর সঙ্গে অশালিন আচরণের অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত । দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা । অভিযোগ গত ৩ মার্চ সে স্কুলে গেলে প্রধানশিক্ষক শুভজিৎ ভট্টাচার্য ছাত্রীকে শ্লীলতাহানি করে । এরপর ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত বিষয় জানালে মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে দেন অভিভাবকেরা ।
স্কুলে ভাঙচুর করে অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে এও দাবি জানায় অভিভাবকরা। সেইসঙ্গে দাবি করা হয়েছে, প্রধানশিক্ষক মদ খেয়ে স্কুলে আসতেন। এরপর অনেক ছাত্রীর সঙ্গে অভদ্র আচরণ করতেন । তাই ওই শিক্ষককে গ্রেফতার করতে হবে । আর যদি পুলিশ প্রধানশিক্ষককে গ্রেফতার না করে তাহলে আন্দোলন চলবে । ইতিমধ্যেই এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকেরা । এখন কাউকে গ্রেফতার করেনি পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।