Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিএ মামলায় রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আদালতের পূর্বের নির্দেশ বহাল রাখল।

বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই মামলায় হাইকোর্টের গত মে মাসে-র নির্দেশ বহাল রাখল। এই নিয়ে তৃতীয় বার রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হল আদালতে। রাজ্যের আর্জি খারিজ হয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গেল রায়। তবে আইনি মহল মনে করছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।

এই মামলার শুনানির সময় রাজ্যের তরফে আদালতে জানানো হয়, তহবিলে টাকা নেই, সেই কারণে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্য সরকারের এই যুক্তি আগেও গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চলতি বছরের মে মাসের ২০ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যের তরফে কর্মীদের নিয়ম মেনে ডিএ দেওয়া হয়নি। রাজ্য সরকার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। পাশাপাশি ৩ মাসের মধ্যে ডিএ না দেওয়ায় আদালত অবমাননা মামলা করে কর্মচারী সংগঠনগুলি।  সেই মামলাগুলি দায়েরে ত্রুটি থাকায় এদিন শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি ৯ নভেম্বর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00