Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ষষ্ঠী থেকেই সারারাত কলকাতায় চলবে সরকারি বাস

আগামী বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই কলকাতায় সারারাত মিলবে সরকারি বাস। জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁজি মতে পুজো শুরু আগামী বৃহস্পতিবার সপ্তমী থেকে। কিন্তু কলকাতার(Kolkata) বুকে পুজো(Durga Puja) শুরু হয়ে গিয়েছে কার্যত মহালয়ার পর থেকেই। গত শনিবার থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে জনস্রোত দেখা যাচ্ছে। জেলা থেকে অনেকেই শেষ মুহুর্তে কলকাতার বাজারে কেনাকেটা করতে এসে ঢুঁ মারছেন মণ্ডপে মণ্ডপে। আবার সেইদিন থেকে দেখা যাচ্ছে শ্রীভূমি, টালা প্রত্যয়, সুরুচি সঙ্ঘের মতো বড় পুজোগুলি ছাড়াও দমদম পার্ক, হাতিবাগান, গড়িয়াহাট, রাসবিহারীর মতো জায়গায় মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত মণ্ডপে মণ্ডপে চলছে জনতার স্রোত। সেই ছবির পাশাপাশি এটাও দেখা যাচ্ছে, রাস্তায় বাসের চূড়ান্ত অভাব। এই অবস্থায় কিছুটা সুখবর শুনিয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী(West Bengal Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakrabarty)। তিনি জানিয়েছেন, আগামী বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই কলকাতায় সারারাত মিলবে সরকারি বাস(Whole Night Government Bus Service)।

আরও পড়ুন, ‘আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল’, ট্যুইট খোঁচা কুণালের

কী বলেছেন মন্ত্রী? স্নেহাশিষবাবুর বক্তব্য, অনেকেই জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন। প্রতিমা ও মণ্ডপ দর্শনের পর যাতে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বারাসতে পৌঁছতে তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। চতুর্থী এবং পঞ্চমী এই দুই দিনই রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হবে প্রথম অর্ধে। ষষ্ঠী থেকে পুজোর বাকি দিনগুলিতে দ্বিতীয় অর্ধে বাড়বে বাসের সংখ্যা। পুজোর দিনগুলিতে সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সকাল ১০টার পর ধাপে ধাপে বাড়ানো হবে বাস। পুজোর সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক বাসও রাস্তায় নামানো হবে। সেই জন্য ওই দিনগুলিতে যাতে বিভিন্ন ডিপোয় চার্জিং স্টেশনগুলি রাত পর্যন্ত খোলা থাকে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই

বেসরকারি বাস পরিষেবার ক্ষেত্রে অবশ্য প্রতিবছরই অভিযোগ ওঠে এক রুটের বাস চলে অন্য রুটে। আবার কোথাও কোথাও কাটা রুটেও বাস চলে। ফলে সারা রাত ঠাকুর দেখে অনেক সময়েই দর্শনার্থীরা নিজেদের বাড়ির রুটে বাস পেতে নাকাল হন। এবারেও সেই সম্ভাবনা থাকছে বেশ ভাল রকমই। সেই কারণে শহর কলকাতার পুজোর ভিড় টানার ক্ষেত্রে এবারেও মেগামাস্টার হতে চলেছে সেই মেট্রো রেলই। সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ও রবিবার মিলিয়ে দক্ষিণেশ্বর থেকে কবিউ সুভাষ রুটের মেট্রোয় লক্ষের বেশি যাত্রী হয়েছে। তবে সরকারি ভাবে এখনও কিছু এই বিষয়ে জানানো হয়নি। পুজোর কয়দিন মূলত পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যাত্রী পরিবহণের ক্ষেত্রে মেট্রো নতুন রেকর্ড গড়তে পারে বলে অনেকেই মনে করছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00