Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতা-অভিষেকের সঙ্গে জোড়া বৈঠক দেবের, জল্পনা  তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল থেকে আদৌ তিনি আর দাঁড়াবেন কিনা তা নিয়ে যখন জোর জল্পনা ছলছে তখনই তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর সঙ্গে শনিবার জোড়া বৈঠক করলেন সাংসদ-অভিনেতা দেব। প্রথমে ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। যদিও দুই বৈঠকের নির্যাস জানা যায়নি। কেননা, বৈঠক নিয়ে কোনও পক্ষের তরফেই কিছু জানানো হয়নি।

গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শাসকদলের সঙ্গে দুরত্ব তৈরির পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের হাত ধরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত মাসে লোকসভার প্রস্তুতি হিসাবে কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে হাজির ছিলেন দেব। এমনকী ওই বৈঠকে দলের অনুগত কর্মী হিসাবে কাজ করার কথাও জানিয়েছিলেন তিনি।

যদিও কয়েকদিন আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সংসদে শেষ দিন’ বলে পোস্টও করেছিলেন। ফলে রাজনৈতিক মহলে ফের জল্পনা ছড়ায়, তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে ‘আলবিদা’ জানাচ্ছেন ঘাটালের সাংসদ-অভিনেতা। সেই জল্পনার মধ্যে এদিন আচমকাই বিকেল সাড়ে চারটে নাগাদ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হাজির হন দেব। বেশ খানিকক্ষণ বাদে ক্যামাক স্ট্রিটের ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। একদিনে তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর সঙ্গে বৈঠকের পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কী সিদ্ধান্ত বদলাতে চলেছেন দেব?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00