Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের ৩ কোভিড আক্রান্তের হবে Genome Sequencing Test, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮

রাজ্যে যে ৩জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের Genome Sequencing Test করানো হবে। নমুনা যাচ্ছে কল্যাণীতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে হানা দিয়েছে কোভিডের(Covid) নয়া ভ্যারিয়েন্ট(New Variant) JN.1। সেই নয়া ভ্যারিয়েন্টে দেশের ২১জন নাগরিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে ৭টির ক্ষেত্রে। এরই মধ্যে সামনে এসেছে বাংলার(Bengal) বুকেও ফের নতুন করে ৩জন কোভিড রোগীর সন্ধান মিলেছে। এরা কোভিডের পুরাতন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন নাকি নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন সেটা জানা জন্য এনার ৩জনেরই Genome Sequencing Test করাবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর(West Bengal State Health Department)। এই ৩জনের মধ্যে আবার এক শিশুও রয়েছে। কোভিড পরীক্ষার জন‌্য এই রাজ্যে শেষবার Genome Sequencing Test হয়েছিল গত নভেম্বরে। সেই সময় ১৬জনের নমুনা পাঠানো হয়েছিল। একমাসও কাটল না, ফের ওই পরীক্ষার জন‌্য নমুনা পাঠানো হতে চলেছে Institute of Virology, Kalyani-তে।  উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যে আরও ৫জন নতুন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। তার জেরে রাজ্যে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা হল ৮।

স্বাস্থ‌্য ভবন সূত্রে খবর, খাস কলকাতা শহরের একটি সরকারি মেডিকেল কলেজে একটি ছ’মাসের শিশু এবং শহরের দু’টি নামি বেসরকারি হাসপাতালে দু’জন কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনজনই বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। জ্বর-সর্দির উপসর্গ থাকায় তাঁদের কোভিডের RTPCR Test করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় ওই ৩জনেরই Genome Sequencing Test করানো হবে এটা দেখার জন্য যে এই ৩জনের মধ্যে কেউ কোভিডের নয়া ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্ত হয়েছে কিনা। যে শিশুটি কোভিডে আক্রান্ত হয়েছে সে আবার বিহারের বাসিন্দা। মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ নিয়ে তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন‌্যান‌্য উপসর্গের সঙ্গে তার কোভিড পরীক্ষাও হয়। তারই রিপোর্ট পজেটিভ এসেছে। তাকে এখন ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

অন্যদিকে কলকাতার দু’টি নামি বেসরকারি হাসপাতালে যে দুই জন কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন তাঁদের একজন আবার হৃদরোগী। অপরজন ম‌্যালেরিয়া সংক্রমণ নিয়ে ভর্তি হন। তাঁদের লালারসের নমুনা কল‌্যাণীর কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানোর তৎপরতা শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্যে ফের কোভিড পজিটিভ রোগীর সন্ধান মেলার মধ্যেই বৃহস্পতিবার থেকে জেলাগুলির সরকারি হাসপাতাল ও ল‌্যাবরেটরিতে করোনার RTPCR Testও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যে মোট ১৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। কোনও পজিটিভ রোগীর হদিশ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে বর্ধমান জেলায়, ২৮টি। ১৪টি জেলায় কোনও পরীক্ষা হয়নি। শুক্রবার জেলা মুখ‌্য স্বাস্থ‌্যকর্তা এবং হাসপাতালগুলির সঙ্গে কোভিড বৈঠক করবেন স্বাস্থ‌্যভবনের কর্তারা।

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

0:00