Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গার্ডেনরিচে ব্যবসায়ী অপহরণ, দু’ঘণ্টার মধ্যে উদ্ধার করল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দু’ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে মোহাম্মদ ইমরান হোসেন যার বাড়ি মেটিয়াবুরুজ থানা(Metiaburuz P.S.) এলাকায় সেই রবিবার বিকেল তিনটের পর তার ভাই মানোয়ার হোসেনকে ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে।

গার্ডেনরিচ থানা(Gadenrich P.S.) এলাকার ধানখেতি বাজার এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে রাজাবাগান থানা এলাকার মোল্লাবাগানে(Mollabagan)। সেখানে তাকে মারধর করছে দানিশ হোসেন এবং পারভেজ আলম। ওই ব্যবসায়ীকে অপহরণ করে জনি এবং রেহন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ব্যবসায়ী লেনদেন কে কেন্দ্র করে মতবিরোধ সৃষ্টি হওয়ার দরুন এই অপহরণকাণ্ড ঘটে।

এরপর গার্ডেনরিচ ও রাজাবাগান থানার(Rajabagan P.S.) অফিসাররা একটি স্পেশাল টিম গঠন করে মোল্লা বাগানে বরকতি মসজিদের কাছ থেকে যে বাড়িতে ওই ব্যবসায়ীকে অপহরণ করে রাখা হয়েছিল সেখান থেকে উদ্ধার করে। গ্রেপ্তার হয় দানিশ হোসেন ও পারভেজ আলম। অপহরণকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪০ (৩),১১৫(২),/৩(৫) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অপরনের দু’ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00