সাইবার জালিয়াতি মামলায় অভিযান ১.১৮ কোটি টাকা ও সোনার গহনা সহ ৪ জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচ থানা এলাকায় হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়ে সাইবার জালিয়াতি মামলায় অভিযান ১.১৮ কোটি টাকা ও সোনার গহনা সহ ৪ জন গ্রেফতার। বুধবার ধৃতদের আদালতে হাজির করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার গার্ডেনরিচ থানা(Gardenrich P.S.) এলাকার আয়রন গেট রোডে অবস্থিত হোয়াইট হাউস বিল্ডিংয়ে ডিজিটাল ডিভাইস (ডিডি) টিমের একটি অভিযান চালানো হয়। এই অভিযানে ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১.১৮ কোটি টাকা নগদ ও কিছু সোনার গহনা আটক করা হয়েছে।

এই মামলাটি সাইবার থানার(Cyber P.S.) জিডি নং ৬২৪, তারিখ ২৫.০২.২০২৫ এর অধীনে দায়ের করা হয়েছে। মামলাটি আইটি আইনের ধারা ৬৬/৬৬ সি/৬৬ ডি/৪৩ এবং BNS (Bharatiya Nyaya Sanhita)-এর ধারা ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩৩৬(২)/৩৩৬(৩)/৩৩৮/৩৪০(২)এর অধীনে রুজু করা হয়েছে।

ধৃত ৪ জন অভিযুক্তকে বুধবার (২৬.০২.২০২৫) কলকাতার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে হাজির করা হয় এবং পুলিশ কাস্টডির জন্য আবেদন জানানো হয়। এই চারজন ধৃতের সঙ্গে এই চক্রে আর কেউ আছে কিনা তা জানতে প্লিজ তদন্ত করছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]