Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, শনি থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে

তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। শনিবার থেকেই প্রকা বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপপ্রবাহে(Heat Wave) দগ্ধ হচ্ছে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) মানুষজন। সেই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিও। এমনকি সেই তাপপ্রবাহের আঁচ পড়েছে পাহাড়ের বুকেও। তবে এই পরিস্থিতির বদল হতে চলেছে খুব শীঘ্রই। কেননা দুয়ারে এসে গিয়েছে বর্ষা। আগামী ১২ জুনের মধ্যে উত্তরবঙ্গের বুকে পা রাখতে চলেছে মৌসুমি বায়ু(Monsoon)। তার জেরে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ডুয়ার্সের বুকে। আগামী শনিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি(Pre Monsoon Rain) নামবে দক্ষিণবঙ্গের বুকেও। যার অর্থ রবিবার থেকে আর তাপপ্রবাহ থাকবে না বাংলার বুকে।

আরও পড়ুন বিজেপি বিরোধী জোটে গুরুত্ব মমতাকে, গদি হারাতে পারেন অধীর

দিল্লির মৌসমভবন জানিয়েছে, কেরালায় বর্ষা প্রবেশ করে ফেলেছে। নির্ধারিত সময়ের থেকে আটদিন দেরিতে হলেও বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে ১২ জুনের মধ্যেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। ১২ জুন থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের মাঝেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন গঙ্গা ভাঙনে জেগে ওঠা চরে হবে সমীক্ষা, লাভবান হবেন আড়াই লক্ষ মানুষ

এবারে বর্ষা রানীর ভারতের মূল ভূখণ্ডে আসার পথে কিছুটা দেরী হয়ে গিয়েছে। প্রত্যাশিত সময়ের ৭দিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। এদিকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। যদিও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে সেই বৃষ্টি বাড়তে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00