Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিমিত্রা পাল বিধায়িকা, তিনি বিচারপতি নন : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন আইনের পথে চলবে। অগ্নিমিত্র পাল হলেন বিধায়িকা। তিনি আইনসভায় আইন তৈরি করবেন । বিচারপতি বিচার করবেন, রায় দেবেন। অগ্নি মিত্রা পাল(Agnimitra Paul) বিচারপতি নন। মঙ্গলবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অনুব্রত মন্ডল এর দুবরাজপুর আদালতে সাত দিনের পুলিশি হেফাজত হওয়া প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তারপর প্রতিক্রিয়ায় একথা বলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

এদিন কলকাতা পৌরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের তারামনি পার্ক পাম্পিং স্টেশনে ১৪ লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন আংশিক ভূগর্ভস্থ জলাধার এবং পাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে ওয়ার্ডের পানীয় জল পরিষেবা বৃদ্ধি করন প্রকল্পের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ১১৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রত্না সুর, বেহালা পূর্বের বিধায়িকা রত্না চ্যাটার্জি এবং সাংসদ মালা রায়(MP Mala Roy)। শাসক দলের ঘনিষ্ঠদের আবাস যোজনা ঘর পাওয়া প্রসঙ্গে বিরোধীদের আনা অভিযোগ নিয়ে পাল্টা তোপ দাগেন ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, আবাসিক যোজনায় যাতে সঠিক ব্যাক্তি সাহায্য পায় তার জন্য মুখ্যমন্ত্রী একাধিক স্তরে বারবার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয় ,বিভিন্ন স্তরে বিশেষত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ দল আর সেখানে হাজার হাজার পঞ্চায়েত রয়েছে। কোথায় কোন কর্মী কি করছেন ,তা সব নেতাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যখন স্কুটনি হচ্ছে তখন ধরা পড়ছে । আর সবটাই হচ্ছে মুখ্যমন্ত্রী(CM) নির্দেশে । তদন্ত করে সেই লিস্ট যখন বিডিও অফিসে আসছে, তা দেখে বিরোধীরা চিৎকার করছে আর লাফাচ্ছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00