Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির কথায় কর্ণপাত করলে ডেঙ্গু কমবে না : ফিরহাদ

Share:

সুব্রত রায়:কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা বার্তা দিতে বৃহস্পতিবার সকালে হাজির হন ফিরহাদ হাকিম। সাথে ছিল যাদবপুর (Jadavpur)এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার।ডেঙ্গু নিয়ে এ রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস নাটক করছে। বিজেপির নেতাদের এই মন্তব্যকে তীব্র ভাষায় প্রতিবাদ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
তার মতে,দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু এবং করোনা আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে। ত্রিপুরাতেও বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাহলে কি ধরে নিতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলির সরকার এবং সেখানকার পুরসভা গুলি নাটক করছে ? পাল্টা প্রশ্ন ফিরহাদের ।

আসলে বিজেপি সমস্ত বিষয়ে নাটক করে থাকে। তাই ওরা ওদের চোখ দিয়ে সবাইকে নাটক করতেই দেখে। বিজেপির কথায় কর্ণপাত করে কোন লাভ হবে না ডেঙ্গুও কমবে না। শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে কলকাতা পৌরসভার(KMC) পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিগত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ চলছে । আগামীদিনেও চালিয়ে যাওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি শহর কলকাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এর জন্য জনসচেতনতাকে আর একবার অতি গুরুত্বপূর্ণ ফেক্টর হিসেবে তুলে ধরলেন ফিরহাদ।

পাশাপাশি তিনি এও বলেন, শহর কলকাতা জুড়ে প্রায় ১৭৭ টি বৃহৎ আকারের ফাঁকা জমি রয়েছে। যেগুলি নোংরা আবর্জনায় ভর্তি। বেশ কয়েকবার পরিষ্কার করানো হলেও এলাকার মানুষজন ফের আবার ওই পাকা জমি গুলিতে আবর্জনা ফেলে ভর্তি করে ফেলেছেন। কলকাতা পুরসভার হাতে বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (Solid waste Management)বা পাঞ্জেরেন্সি সার্ভিসে হাতে এত বেশি লোক নেই যারা বারবার ওই আবর্জনা জমা জমিকে পরিষ্কার করে দেবে, মন্তব্য কলকাতা পৌরসভার মেয়রের(Mayor)। তার মতে এর জন্য মানুষকে সচেতন হতে হবে। তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে। এই অভ্যাস তৈরি করার মাধ্যমেই আবর্জনা হীন সুস্থ স্বচ্ছ কলকাতা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে এদিন জানান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00