Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের মধ্যে কেউ অন্যায় করলে, নেত্রী রেওয়াত করেন না, অনুব্রত প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইনের উর্ধ্বে কেউ নয়। আইন আইনের পথে চলবে। আমাদের দলনেত্রী অনুব্রত মণ্ডলের বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) বিতর্কিত ফোনের অডিও ভাইরাল প্রসঙ্গে শুক্রবার এভাবেই মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,তবে কোন একজন জেলার কোন নেতা পুলিশকে বোম মারবো বা কোন বিতর্কিত কথা বললে সে বিষয়টি গুরুত্বপূর্ণ নাকি আমাদের দেশের একজন মহিলা সিপাই। শত্রু দেশে আক্রমণ আনার পর তাকে বিজেপির বিধায়ক যেভাবে বর্ণনা করেছেন সেটি গুরুত্বপূর্ণ অপরাধ সেটা বিচার করা হোক। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন টিভি চ্যানেলগুলো তা নিয়ে কিছু বলে না চুপ করে থাকে।

আমার কাছে মহিলা সিপাইকে সম্মান না দেওয়াটা রাজ্যের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনুব্রত মণ্ডলের মুখপাত্র নই। তিনি কি বলেছেন তার উত্তর আমি দিতে পারবো না।এ নিয়ে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোন রেওয়াত করেন নি। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোনে অভিযোগ আসা প্রসঙ্গে ফিরহাদ বলেন,আইন শৃঙ্খলা বিষয় পুলিশের। যদি সেই ব্যক্তি অভিযোগ করে থাকেন তাহলে ব্যবস্থা নেবে। অনেক সময় ভুয়ো অভিযোগ ও আসে। দেখা যায় যে শরিকি গণ্ডগোল বেশিভাগ আসে।

গায়ে মানে না আপনি মোড়ল। সংবিধানে কোথায় আছে যে আইন শৃঙ্খলা আলাদা করে হয়। আইনহীন জ্ঞানহীন কথা। এর কোনো আইনি ব্যাখ্যা আছে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। যদি সিআরপিএফ ক্যাম্প কিছু হলে রাজ্য পুলিশ দেখবে। ঢুকতে দেবে না কে কাকে ঢুকতে দেবে না। বিজেপির রাজত্ব সেন্ট্রাল গভর্মেন্ট না মানুষের রাজত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট(Central Goverment)। এই সব হচ্ছে টিভি তে মুখ দেখানো। আইন আইনের পথে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেষ্ট মন্ডল প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, তাঁকে দলের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে পাকিস্তানি বলে তখন আপনারা হইচই করেন না। পুলিশকে বোমা মারা বেশি ইম্পর্টেন্ট, না যে একজন মহিলা সিপাহী বিরুদ্ধে বলছেন সেটা গুরুতর। আমি কেষ্টর মুখপাত্র নই। আমাদের নেত্রী দলের মধ্যে কোনো রকম ভুল কাজ বরদাস্ত করেন না। কেউ অন্যায় করলে নেত্রী রেওয়াত করেন না। বর্তমানে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে শরিকি ঝামেলা এবং রাজনৈতিক ঝামেলা এবং প্রচুর ভুয়া অভিযোগের ফোন আসছে বলে মেয়র এ দিন সাংবাদিকদের জানান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00