বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে যা ঘটেছে , তাতে আমি ব্যথিত : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‘ রবীন্দ্রনাথ বাঙালির মনে রাজ করে। রবীন্দ্রনাথকে মুছে ফেলা সম্ভব নয়। বিশ্বকবি তার জায়গায় থাকবেন। আমরা এই প্রজন্ম তাকে পাইনি বলে অভাব বোধ করি, আক্ষেপ করি।’ বুধবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে এসে এই মন্তব্য করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্রে যা ঘটেছে সেটি আন্তর্জাতিক বিষয়। এ নিয়ে কিছু বলতে চাই না। তবে ভিডিওতে যা দেখেছি তাতে আমি ব্যথিত, মন্তব্য, ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।

বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও সঙ্গে ছিলেন দেবাশীষ কুমার। সেখানে কবি গুরুকে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র (Mayor) বলেন,‘আমাদের আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু, সবটাই রবীন্দ্রনাথ। বাঙ্গালী হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ। তাই তাকে চোখে না দেখলেও তাকে জড়িয়ে আমাদের জীবন। তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন এল? কেন আমরা তাঁকে দেখতে পেলাম না। কিন্তু তাঁকে অবলম্বন করেই আমাদের জীবন। ‘

বাংলাদেশে রবীন্দ্রনাথের(Rabindranath) মূর্তি ভেঙে ফেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমার মন্তব্য করা উচিৎ নয়। কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথ কে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানবের হৃদয়ে থাকে। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন। আমি অত্যন্ত ব্যথিত ওই ঘটনায়।’

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

‘SIR হবে না, সংবিধানকে হত্যা করতে দেব না’ এবার সুর চড়ালেন ফিরহাদ

শুভেন্দু অধিকারী নীতিহীনতায় ভুগছেন, মন্তব্য ফিরহাদ হাকিমের

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

কলকাতাকে জঞ্জালমুক্ত করতে whatsapp নাম্বার চালু করল পুরসভা, সাত দিনের বিশেষ ড্রাইভ শুরু

‘রেস্তোরাঁর জন্য ছাদ বা সিঁড়ি বিক্রি করা যাবে না’, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

পুরসভায় অল্প জমিতে বাড়ি করতে ১৫ দিনের মধ্যে প্ল্যান অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]