Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, দাউদাউ করে জ্বলছে একাধিক ঝুপড়ি, বিঘ্নিত ট্রেন চলাচল

রবিবার সাতসকালে দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই স্টেশনের পাশে থাকা একাধিক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন চত্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার সাতসকালে দক্ষিণ কলকাতার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই স্টেশনের পাশে থাকা একাধিক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন চত্বর। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। আর এই অগ্নিকাণ্ডের দরুণ ব্যাহত হয়েছে শিয়ালদহ-বজবজ ট্রেন চলাচল। যার ফলে প্রবল ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রী রা। প্রাথমিক সূত্রের খবর, রবিবার সকাল ৭ টা নাগাদ সন্তোষপুর স্টেশনের একটি অংশে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। স্টেশনে পাশেই বেশ কয়েকটি গুমটি দোকানে আগুন লেগে যায়।

তবে রবিবার ছুটির দিন হওয়ায় স্টেশন চত্বরে অন্যান্য দিনের তুলনায় যাত্রীসংখ্যা খুবই কম ছিল। তবে হালকা ভিড় ছিল। আগুন নজরে পড়তেই যাত্রীরা আতঙ্কে স্টেশনে ছোটাছুটি শুরু করে। এরপর দমকল কে খবর দেওয়া হয়। কিন্তু দমকল পৌঁছতে পৌঁছতেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে স্টেশন সংলগ্ন কয়েকটি ঝুপড়ি। প্রায় ৩০ থেকে ৪০টি ছোট ছোট গুমটি দোকান ভষ্মীভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও চলছে আগুন আয়ত্তে আনার কাজ। আর এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন চলাচল।

এমনিতেই শিয়ালদহ-বজবজ শাখার ট্রেন সংখ্যা খুবই কম। যার বলে প্রবল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল প্রায় ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে সূত্রের খবর। বাধ্য হয়ে বহু যাত্রী সড়ক পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। এক যাত্রী জানিয়েছেন, ‘আজ এমনিতেও এই লাইনে ট্রেন কম। তার পর এই ধরনের ঘটনা। অগত্যা সড়ক পথেই যাতায়াত করতে হচ্ছে। এখনও ট্রেন ধীর গতিতে চলছে।’ তবে কী ভাবে এই আগুন লাগল? তা খতিয়ে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00