Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ২০টির বেশি দোকান

মঙ্গলবার ভোর ৪টে নাগাদ নিউটাউন গৌরাঙ্গনগরে খালপাড়ের দোকানগুলিতে আগুন লাগে।দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গিয়েছে কুড়িটিরও বেশি ঝুপড়ি দোকান। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ নিউটাউন গৌরাঙ্গনগরে খালপাড়ের দোকানগুলিতে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার খালপাড়ের দোকানে আগুন লাগে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ২০টির বেশি ঝুপড়ি দোকান। চোখের সামনে দোকান পুড়ে যেতে হাহাকারের রোল ওঠে এলাকায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও অন্যান্য পাত্রে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। তড়িঘড়ি দমকল বাহিনীকেও খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে এক এক করে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা টানা দু ঘণ্টা ধরে চেষ্টা করে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে কেউ নিহত বা জখম না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। সর্বস্ব খুইয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা।

তবে কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশও। স্থানীয়দের দাবি, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলির মধ্যে কাপড়ের দোকান, চায়ের দোকান-সহ অন্যান্য দোকানও রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00