টেরিটি বাজারে ইলেকট্রিক পণ্যের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বুধবার (৬ অগস্ট) রাতে মধ্য কলকাতার  পোদ্দার কোর্টের উল্টোদিকে টেরিটি বাজারে বৈদ্যুতিন পণ্যের একটি গুদামে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায়  দমকলের পাঁচটি ইঞ্জিন। বিভিন্ন দিক থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও ওই অগ্নিকাণ্ডের ফলে লালবাজার স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ –সহ মধ্য কলকাতার একাংশে যানজট সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন পোদ্দার কোর্টের উল্টোদিকে থাকা টেরিটি বাজারের একটি ভবনে আগুন লেগে যায়। চারতলা বিশিষ্ট ওই ভবনটিতে বৈদ্যুতিন সামগ্রীর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ভবনের জানালা দিয়ে আগুন বেরোতে দেখে স্থানীয় ব্যবসায়ীরাই দমকলে খবর পাঠান। ভবনটিতে দাহ্য পদার্থ থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকানদার ও বাসিন্দারা। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। সরু পরিসরের কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে ওই আগুন লাগল, তা জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কী, তা-ও এখনও স্পষ্ট নয়।

গত সোমবার (৪ অগস্ট) রাতে রবীন্দ্র সরণির একটি দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগল। ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ এক মহিলাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। গত মে মাসেও পোদ্দার কোর্টের কাছে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই আগুন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]