নিজস্ব প্রতিনিধি: জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুপড়িতে ভয়ংকর আগুন লাগে। দমকলের(Firbrigade) দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে দুটি ঝুপড়িতে আগুন লাগে। ঝুপড়ি দুটি দরমা দিয়ে তৈরি ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কি করে আগুন লাগলো তা বোঝা যায়নি।
অগ্নিকাণ্ডের দরুণ ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অগ্নিদগ্ধ ঝুপড়ি থেকে সিলিন্ডার(Cylindar) বাস্ট হওয়ার শব্দ পাওয়া যায়। আগুনের ফুলকি ছিটকে এসে খোলা রাস্তায় পরে। যান চলাচল সাময়িক বিপর্যস্ত হয়। আতঙ্কে মানুষজন ছোটাছুটি শুরু করেন।প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য, যে পৌনে ছ’টা নাগাদ আগুন দেখতে পায়। খবর দেয় ঠাকুরপুকুর থানায় ও দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের ইঞ্জিন আসার আগে ৩ টি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং পাশে থাকা মুচিশা অটো ইউনিয়ন অফিস ও পুড়ে যায়। তবে প্রাথমিক অনুমান সটসার্কিট থেকে এই আগুন লাগে।
একাধিকবার আগুন লাগা ঝুপড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দমকলের অনুমান সিলিন্ডার বাস্ট করা হয় এই শব্দ হয়। সেখানে একাধিক রান্নার গ্যাসের সিলেন্ডার মজুর ছিল এমনটাই মনে করছে দমকল বিভাগ। ওই ঝুপড়ি দুটিতে খাবারের দোকান ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই।আশেপাশে থাকা অন্যান্য ঝুপড়িগুলির দোকানদার ও বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। সাধারণ মানুষ ও দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান।