Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই বোসের

এপ্রিল মাস থেকেই রাজ্যের সব বিধায়ক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন বাড়ছে এক ধাক্কায় অনেকটাই। যদিও ভাতা একই থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের ৭ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন। সেই জন্য রাজ্য সরকার দুটি বিলও পাশ করে। এই দুই বিল হল – পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন সংশোধন বিল ২০২৩ এবং পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা সংশোধন বিল ২০২৩। প্রথম বিলটিতে বিধায়কদের বেতন এবং দ্বিতীয় বিলটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির(Salary Increment) কথা বলা হয়েছে। সেই বিলে এবার সই করলেন রাজ্যপাল(Governor) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। এর ফলে এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন অর্থাৎ শনি সকালে রাজভবন থেকে ট্যুইট করে এই কথা জানানো হয়।

গত ৭ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন। সঙ্গে এ-ও জানিয়েছিলেন, তিনি নিজের বেতন বৃদ্ধি করছেন না। মমতা বলেছিলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’ নিজের বেতনের কথা বলতে গিয়ে মমতা বলেন, প্রাক্তন সাংসদ হিসাবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক এবার বিধায়কদের বেতন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ হাজার ৯০০ টাকা। পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৫১ হাজার টাকা পাবেন।

তবে রাজ্য সরকারের তরফে রাজ্যের মন্ত্রীরা, পূর্ণমন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরা বেতন ছাড়াও পান ভাতা। দেখা যাচ্ছে আগেকার বেতন কাঠামো ও ভাতা কাঠামো অনুযায়ী রাজ্যের বিধায়কেরা এত দিন প্রতি মাসে প্রায় ৮১ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁদের মোট প্রাপ্য হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন। এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা। রাজ্যপালের সম্মতির পর এই হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এ বার কার্যকর হওয়ার পথে। মজার কথা সেই সন্মতি এল এমন দিনে যেদিন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে চলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00