Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেমা আইনে শংকর আঢ্য ও শাহজাহানের বিরুদ্ধে মামলা করবে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি:ফেমা আইনে এবার খাদ্য দুর্নীতি মামলায় পৃথক ধারা প্রয়োগ করতে চলেছে ইডি। সূত্রের খবর অনুযায়ী, বনগাঁ পুরসভার(Banga Municipality) প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য ও পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে এই মামলা করার চিন্তাভাবনা শুরু করেছে ইডি(ED)। কারণ ইতিমধ্যে তদন্তে নেমে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান খাদ্য বন্টন দুর্নীতিতে যে অর্থ রোজগার হয়েছে তা তিনি বিদেশে হাওলার মাধ্যমে পাচার করেছে বলে ইডি জানতে পেরেছে।

শুধু তাই নয়, খাদ্যবন্টন ও শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন সময় বিদেশে পাচার করে বা সেই টাকায় সোনার কিনে অন্যত্র সরানোর নানা প্রমাণপত্র ইতিমধ্যে ইডি সংগ্রহ করেছে। ইডি সূত্র অনুযায়ী, খাদ্য বন্টন দুর্নীতির হাজার হাজার কোটি কোটি টাকা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের হাত দিয়ে পৌঁছে যায় বিদেশে। ইডি অফিসারদের দাবি খাদ্য বন্টন দুর্নীতি মামলায় দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে থাকলে তার মধ্যে কয়েক হাজার কোটি টাকার সোনা কেনা হয়েছিল।

এই বৈদেশিক লেনদেনের সূত্র ধরতেই এবার ধৃত শংকর আঢ্য ও পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে ফেমা আইনে মামলা রুজু করার পথে হাঁটছে সিজিও কমপ্লেক্স(CGO Complex)। শুধু এই দুজন নয় এ পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় আগে গ্রেফতার হওয়া বাকিবুল সহ অন্যান্যদের ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখছে ইডি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,ফেমা আইনে মামলা রুজু হলে সেক্ষেত্রে জামিন পাওয়া দুঃসাধ্য হয়ে যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00