সোনু সুদের ‘ফতেহ’ ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেতার ভক্তরা

অভিনেতার কলকাতার ভক্তরা 'ফতেহ' ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনু সুদের প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ’ মুক্তি পাচ্ছে আগামিকাল ১০ জানুয়ারী। আর অভিনেতার আসন্ন ছবির প্রচারে এবার মাঠে নেমেছেন ভক্তরা।অভিনেতার কলকাতার ভক্তরা ‘ফতেহ’ ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন।   শুধু আদর্শ অভিনেতা নয়, একজন আদর্শ মানুষও বটে সোনু সুদ। আর তাঁর অবদানের কথা জানেন গোটা দেশবাসী। গরীবের তিনি রবীন হুড তিনি। করোনার সময়কাল থেকেই গরীব-দুঃখীদের জন্যে সোনু সুদের নানা কার্যকলাপ দেখেছে দেশবাসী। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিভাকে সামনে এনেছেন তিনি। বড়মাপের অভিনেতা হয়েও সর্বদা সাধারণ মানুষের সঙ্গে মিশছেন তিনি। যখন যে তাঁর কাছে সাহায্য চেয়েছেন সাধ্যমতো তাঁকে সাহায্য করার চেষ্টা করেছেন অভিনেতা। সেই কারণে আজও অভিনেতার মুম্বইয়ের বাড়িতে সাধারণ মানুষের ঢল পড়ে যায়। আর শহরে থাকলে অভিনেতা নিজে দাঁড়িয়ে থেকে সকলের অসুবিধার কথা শোনেন।

সেখানেই কারণে গরীবের রবীনহুড হলেন সোনু সুদ। তাই প্রিয় নায়কের ছবির প্রচারে নেমেছেন দেশের কোণে কোণে থাকা অভিনেতার ভক্তরা। দিন কয়েক আগেই অভিনেতার একটি ৩৯০ ফুটের কাটআউট বানিয়ে শোলাপুরের ৫০০ শিক্ষার্থী ‘ফতেহ’ ছবির প্রচার নেমেছিলেন। এবার অভিনেতার কলকাতার ভক্তরা ‘ফতেহ’ ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ওয়েস্ট বেঙ্গল সোনু সুদ চ‍্যারিটি ফাউন্ডেশন ও চ‍্যারিটি ক্লাবের পক্ষ থেকে ‘ফতেহ’ ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে বিরাট মালা ও ডালা সাজিয়ে পুজো দিলেন ভক্তরা। এদিন ছবির প্রচারের জন্য আয়োজন করা হয়েছিল ফেস্টুল সোনু সুদের মুখের আদলে তৈরি মাস্ক। ঘুড়ি পোস্টার কাটআউট। আসলে গত ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিলেন সোনু সুদ, ফতেহ ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দির পুজো দেন সোনু সুদ।

এবার অভিনেতার তরফে তাঁর ভক্তরা ফতেহ ছবির শুভমুক্তির আগেই মা কালির কাছে প্রার্থনা সারলেন। এছাড়াও তাঁরা মুভির ফতেহ ছবির মুক্তির আগের দিনে তারা ১০০ জনের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছিলেন। এছাড়াও আগামিকাল বিলি করা হবে সিনেমার টিকিটও। এছাড়া সবাই যাতে তাঁর ছবি দেখতে পারেন তাই ছবির টিকিট প্রথমদিনে ৯৯ টাকা করে দেবেন অভিনেতা। ছবিটি সাইবার ক্রাইমের অবলম্বনে নির্মিত হয়েছে। যাতে সোনু সুদের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

৫ কোটিতে কিনে ৮ কোটিতে বিক্রি, গণেশ চতুর্থীতেই বিলাসবহুল ফ্ল্যাট বেচলেন সোনু

হাতে লাঙ্গল টেনে চাষ! বৃদ্ধ কৃষকের ভাইরাল ভিডিও দেখে ‘বলদ’ পাঠাচ্ছেন সোনু সুদ

নাগপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম সোনু সুদের স্ত্রী সোনালি, শালি এবং ভাগ্নে

প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি, মুখ খুললেন সোনু সুদ

‘ফতেহ’ ছবির প্রচারে সোনু সুদের ৩৯০ ফুট কাটআউট তৈরি করল ৫০০ শিক্ষার্থী

মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, চাঞ্চল্যকর দাবি সোনু সুদের

‘ফতেহ’ ছবির আয়ের টাকা পাঠানো হবে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে, জানালেন সোনু সুদ

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের ‘পতাকা’ উত্তোলন করলেন সোনু সুদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]