Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে নৈতিক জয় গৌরবের

প্রথম থেকেই অভিযোগ উঠেছিল অর্থের বিনিময়ে বিজেপিতে এবার কলকাতার পুরভোটের জন্য টিকিট বিলি হয়েছে। সেখানে ব্যক্তিগত যোগ্যতা বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা বিবেচ্য হয়নি। হলে হয়তো ৮৬ নম্বর ওয়ার্ড থেকে গৌরবই বিজেপির টিকিট পেতেন। বিজেপিরও মুখ পুড়তো না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের ফল বলছে তিনি পরাজিত। কিন্তু আমজনতা বলছেন তিনি জয়ী। সেই জয় নৈতিকতার জয়। যে অন্যায়ের বিরুদ্দে তিনি গর্জে উঠেছিলেন সেই লড়াইয়ে তিনি কিন্তু জিতে গিয়েছেন। বিজেপির অফিসিয়াল প্রার্থীর দ্বিগুণ ভোট পেয়ে তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। সেই হিসাবে বাস্তবিক অর্থেই এটা তাঁর নৈতিক জয় যাকে স্যালুট করছেন কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি রাজ্য রাজনীতির কারিগরেরাও। তিনি গৌরব বিশ্বাস। কলকাতা পুরনিগমের বিদায়ী পুরবোর্ডের ৮৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী। তিনি চেয়েছিলেন দল তাঁকে ৮৬ নম্বর ওয়ার্ড থেকে টিকিট দিক। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব তা দেননি। তার জেরেই গৌরব জোড়া পাতার প্রতীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান। তার জেরে বিজেপি অস্বস্তিতে পড়েছিল আগেই। কিন্তু রূপা গাঙ্গুলি প্রকাশ্যেই গৌরবের পাশে দাঁড়ানোয় গোটা বিষয়টি নিয়ে চাপে পড়ে যায় বিজেপি। এদিনের ফলাফল কিন্তু বলে দিচ্ছে বিজেপি নিজের মুখ নিজেই পুড়িয়েছে।

গৌরবের লড়াই কিন্তু সোজা ছিল না। কেননা কিবা লোকবলে কিবা অর্থবলে তাঁর থেকে অনেকটাই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ী। পাশাপাশি ওই ওয়ার্ডেই দাঁড়িয়েছিলেন শাসক দলের প্রার্থী সৌরভ বসু। তিনি আবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। স্বাভাবিক ভাবেই প্রভাব প্রতিপত্তি, লোকবল, অর্থবল সব দিক দিয়েই লড়াইয়ে অনেকটাই এগিয়ে থেকেছেন তিনি। ৫ হাজারের বেশি ভোট পেয়ে এদিন তিনিই ৮৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ের মুখ দেখেছেন। কিন্তু সেই লড়াইয়েও রয়েছে চমক। কেননা গৌরন নির্দল প্রার্থী হিসাবে পেয়েছেন প্রায় দুই হাজার ভোট। সেখানে বিজেপি প্রার্থী তাঁর অর্ধেক ভোটও পাননি। অর্থাৎ বিজেপি প্রার্থী পরাস্ত হয়েছেন গৌরবের কাছে। সেটাই গৌরবের জয়, নৈতিকতার জয়। কেননা প্রথম থেকেই অভিযোগ উঠেছিল অর্থের বিনিময়ে বিজেপিতে এবার কলকাতার পুরভোটের জন্য টিকিট বিলি হয়েছে। সেখানে ব্যক্তিগত যোগ্যতা বা রাজনৈতিক গ্রহণযোগ্যতা বিবেচ্য হয়নি। হলে হয়তো ৮৬ নম্বর ওয়ার্ড থেকে গৌরবই বিজেপির টিকিট পেতেন। বিজেপিরও মুখ পুড়তো না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00