একবালপুরে পুরনো বাড়ির ছাদ থেকে স্কুল ব্যাগে রাখা বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বাড়ির ছাদ থেকে উদ্ধার হল বোমা ও আগ্নেয়াস্ত্র। বন্দর এলাকার একবালপুরের কার্ল মার্কস সরণির এক বিল্ডিংয়ের ছাদে স্কুল ব্যাগের মধ্যে বোমাগুলি(Bomb) লুকিয়ে রাখা ছিল।ওই স্কুল ব্যাগের(School Bag) মধ্যে থেকে সাতটি বোমা, চারটি কার্তুজ, একটি শর্টগান উদ্ধার হয়েছে। খবর পেয়েই একবালপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে। এরপর থেকে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা ছাদে বোমা রেখে গেল, তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। আশেপাশের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকার অপরাধের সঙ্গে যুক্ত দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কি উদ্দেশ্যে পুরনো বাড়ির ছাদে বোমা ও অস্ত্র রাখা হয়েছিল তার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ওই বাড়ির বসবাসকারীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে, মালদার(Malda) ঘোড়াপীড় লেক গার্ডেন পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল। ইংলিশবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীর এলাকায় ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের। বুধবার অনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার (Englishbazar Municipality)চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার, সন্ধ্যা দাস সহ অন্যান্যরা। ইংলিশ বাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ডে মোট ১৪ টি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। তারই অঙ্গ হিসাবে বুধবার এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল বলে জানান ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। এদিকে, এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের। অবশেষে ইংলিশবাজার পৌরসভার উদ্যোগে বুধবার এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]