Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তর জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মূল অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট ওই বেআইনি বাজি কারখানা বিস্ফোরণে মৃত ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে(Indrajit Bag) ব্যক্তিগত জামিনে মুক্তি দেয়।গত ১৬ ই মে খাদি কুলে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। এই বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ৪ সিট দাখিল করে পুলিশ এর মধ্যে চারজন গ্রেপ্তার হয়। দুজন এখনো পলাতক।

এই বেআইনি বাজি কারখানায়(Firecrackers Factory) বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক মহলে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ব্যাপক শোরগোল পরে। বৃহস্পতিবার এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রথম জামিন দিল হাইকোর্ট।এগরার এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

সূত্রের খবর, এই বিস্ফোরণে ১১জনের মৃত্যুর ঘটনা ঘটে। বাজি কারাখানার ভিতর ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে ছিল।বিস্ফোরণে আস্ত বাড়ি ছাড়খাড় হয়ে গিয়েছিল। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়েছিল। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই বাজি কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছিল। কীভাবে বিস্ফোরণ এবং কতজনের মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছিল এগরা থানার(Egra P.S.) পুলিশ।

বাজি কারখানায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া । স্থানীদের বক্তব্য ছিল, বেআইনিভাবে এখানে বাজি কারখানা চলছিল। বিস্ফোরণের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর আগেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00