Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। বুধবার মামলাটি শোনার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

কিছুদিন আগে সন্দেশখালিতে রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। ইডির বিরুদ্ধে অভিযোগ ওঠে, স্থানীয় থানাকে না জানিয়েই শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। এই ঘটনায় ইডির বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়। এই ঘটনার পরই গত মঙ্গলবার ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সেই বৈঠকে ভয় না পেয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন ইডির ডিরেক্টর। এরই মধ্যে গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হলেন ইডি আধিকারিকরা। এদিন আদালতে ইডির তরফে জানানো হয়েছে, ইডি আধিকারিকদের হেনস্তা করতে নতুন নতুন পদক্ষেপ করা হবে। সেইকারণে এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। আদালত অবশ্য ইডির এই বক্তব্যের মান্যতা দিয়েছে।

জানা গিয়েছে, ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ন্যাজাট থানার পুলিশ। শেখ শাহাজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, কোনও ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ঢুকতে চেষ্টা করেন ইডি আধিকারিকরা। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, ওয়ারেন্ট নিয়েই শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00