Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দূষণ রুখতে নয়া পদক্ষেপ, রাজ্যের উৎসাহে পুজোর আগেই কলকাতায় ই-ক্যাব

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই কলকাতায় আসছে ই-ক্যাব (E-CAB)। জানা গিয়েছে, ২ সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। থাকবে অ্যাপ। আর সেই অ্যাপ দিয়েই বুক করা যাবে ক্যাব। জানা গিয়েছে, দূষণ রুখতেই পেট্রোল- ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে রাজ্যের রাজধানীতে নামতে চলেছে প্রায় হাজারটি ই-ক্যাব।

বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া হবে পরিবহণ দফতরের গাইডলাইন মেনে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মুল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেক্ট্রিক বাস। নামবে ই- অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব। ই- গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। উল্লেখ্য, সমস্ত ধরনের ক্যাব প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নিতে পারবে ২৮ টাকা।

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। জানা গিয়েছে, ই-ক্যাবের জন্য বিভিন্ন জায়গায় তৈরি হবে চার্জিং স্টেশন।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00