Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্গাপুজোতে বাড়তি নজরদারিতে খোলা কন্ট্রোল রুম, সজাগ মুখ্যমন্ত্রী

পুজোতেও নবান্নে রোজ এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে দুর্গাপুজো চলছে রাজ্যে। জেলা থেকে শহরে কড়া নজর রয়েছে রাস্তায় পুলিশের। বিশেষ করে শহর কলকাতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার। কড়া নজর রয়েছে পুলিশের। ড্রোন, ওয়াচ টাওয়ার দিয়ে চলছে নজরদারি। কিন্তু এতেই শেষ নয়। রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই বাড়তি নজরদারি রেখে চলেছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ২৪ ঘণ্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুম জানিয়েছেন মুখ্যসচিব। নবান্নে পুজোর ছুটি চললেও পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয় তাই কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

এমনিতেই দিল্লিতে উৎসবের দিনে নাশকতার ছক রয়েছে বলে হাই অ্যালার্ট জারি রয়েছে। তাই সাবধানী কলকাতাও। এছাড়াও সমস্ত রকম অপ্রীতিকর অবস্থাতে ব্যবস্থা নিতে তৈরি নবান্ন। বিশেষ করে দুষ্কৃতী হানার বিষয়ে সতর্ক থাকতে ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পুজো মণ্ডপে কোভিড বিধির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশিকা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কড়া হাতে তার মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

পুজোতেও নবান্নে রোজ এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। নিজের বাড়ি থেকেই সমস্ত খবর রাখছেন ও পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00