Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ISF’র সভা ঠেকিয়ে দিতে সফল রাজ্য, হাইকোর্টে ধাক্কা নওশাদদের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা আটকে সভা করতে পারবে না ISF।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে জয়ের মুখ দেখেছিল নওশাদ সিদ্দিকির(Nowsad Siddiqui) দল ISF। বেশ কিছু শর্তের বিনিময়ে মিলেছিল ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলায় জয় হল রাজ্যেরই। ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের রায় যা কার্যত ধাক্কা নওশাদ সিদ্দিকিদের। কেননা এই রায়ের জন্য তাঁরা আর ২১ জানুয়ারি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে ISF সুপ্রিম কোর্টে যাবে কিনা সেটা অবশ্য জানা যায়নি।

প্রতি বছর ২১ জুলাই কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ স্মরণের সভা করে তৃণমূল(TMC)। তাই ISF’র তরফেও আগামী ২১ জানুয়ারি সেখানে সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। তার জেরেই ISF কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত ৯ দফা শর্ত মানার বিনিময়ে সেই সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই রাজ্য সরকার মামলা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তাতেই দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা আটকে সভা করতে পারবে না ISF। তবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে।  

এদিন শুনানিকালে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গত বছর রানি রাসমণি রোডে ISF’র কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছিল। সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিন ISF’র আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য,‘আপনার মক্কেল জামিনে রয়েছেন। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার পরেও এ বছর সভায় কিছু হবে না, আদালত তা বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা জানি। কিন্তু অন্যত্র কর্মসূচি করুন। রাস্তা বন্ধ করে কর্মসূচি নয়। অ্যাম্বুল্যান্স সভার কারণে আটকে থেকে কোনও রোগীর মৃত্যুর হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন। ইন্ডোর স্টেডিয়ামেও সভা করতে পারলেও সিঙ্গেল বেঞ্চ যা যা শর্ত দিয়েছিল, তা ISF-কে মেনে চলতে হবে। ২১ জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথনকে ISF’র সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত বার অশান্তি হয়েছিল, এটা স্পষ্ট। তা সভার আগে না পরে হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন শহরে ম্যারাথন রয়েছে। ম্যারাথন অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ওই সভার থেকে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00