Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের উদয়ন গুহর পুত্রবধূর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই মর্মে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন অপরূপা গুহ। রবিবার উদয়ন গুহের ফেসবুক পেজ থেকে এই অভিযোগের কথা জানান অপরূপা নিজেই। থানায় অভিযোগ দায়ের করা নিয়েও জানান।

ভিডিয়ো বার্তায় উদয়ন গুহের পুত্রবধূ অপরূপা গুহ বলেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ২টো হোয়াটসঅ্যাপ নম্বর দেন। সেই নম্বরে ১০০ দিনের টাকা চাইতে বলেছিলেন। সেই মতো আমি একটি সাধারণ মেসেজ করেছিলাম। কিন্তু এর পর যা হল, তা একদমই কাম্য নয়। এর পর শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে আমার নম্বরটি ভাইরাল করা হয়। এর পর এক প্রকার অত্যাচার শুরু হয় আমার উপর। এরপর বিভিন্ন নম্বর থেকে আমাকে ফোন এবং মেসেজ করা হয়। সেখানে অকথ্য ভাষায় আমাকে গালাগাল দেওয়া হচ্ছে। অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে। আমি বাধ্য হয়ে ফোন সুইচ অফ করি। আমি সাধারণ নাগরিক হিসাবে আমি দাবিদাওয়া এক জন জনপ্রতিনিধিকে জানাতে পারি। কিন্তু শুভেন্দু অধিকারী এক জন মহিলার নম্বর ছড়াতে পারেন না। সে জন্য আমি ফুলবাগান থানায় শুভেন্দু অধিকারী ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

উদয়ন গুহ রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু তাঁর পুত্রবধূ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারপরেও তাঁর নম্বর ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিধায়ক উদয়ন গুহ নিজেও। নিজের পুত্রবধূর শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে, নম্বর ছড়ানোর জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। অপরূপা গুহের অভিযোগ, বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় তৃণমূল নেতাদের একগুচ্ছ ফোন নম্বর পোস্ট করে ভাইরাল করে দিয়েছেন। তারই মধ্যে অপরূপা দেবীর নম্বরও রয়েছে।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, “আমার কাছে উনার নম্বর থেকে মেসেজ এসেছে। আমি ব্লক করেছি। আমি তো কয়েকটা প্রকাশ করেছি। কিন্তু প্রচুর নম্বর থেকে ফোন এসেছে। এই নম্বর নিয়ে পোস্টার তৈরি করছি। সেগুলো টাঙাবো। এ সব করে আমাকে কিছু করতে পারবে না।”

‘এটা দিনহাটা নয়..’, উদয়ন গুহকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী

মেরেছিলেন বিজেপির অনন্ত, নিগৃহীত সন্ন্যাসীকে পাশে থাকার আশ্বাস দিলেন মমতা

কুখ্যাত জঙ্গি জীবন সিংহের সংগঠনের তরফে ৫ কোটি তোলাবাজি চেয়ে উদয়ন গুহকে চিঠি

নির্বাচনের দিন দিনহাটার বাইরে যেতে পারবেন না উদয়ন গুহ, নির্দেশ কমিশনের

নিশীথ প্রামাণিককে নাম না করে ‘কচি স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে কটাক্ষ মমতার

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের দাবি উদয়ন গুহের

মানহানিকর মন্তব্য! শুভেন্দুকে আইনি নোটিশ ধরালেন কাকলি

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগে গোপন জবানবন্দি উদয়নের পুত্রবধূর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00