Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনির রাতে কলকাতার রাজপথে জনজোয়ার, বৃষ্টি উপেক্ষা করে প্যান্ডেল হপিং

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দ্বিতীয়া তিথির রাতে জনজোয়ার নেমে এল কলকাতার রাজপথে। বৃষ্টি উপেক্ষা করে চলল প্যান্ডেল হপিং। মূলত কলকাতার পাশাপাশি ভিড় জমে ছিল ভিআইপি রোড(VIP Road) সংলগ্ন শ্রীভূমি ও দমদম পার্কের বিভিন্ন পূজা মন্ডপে। কলকাতা থেকেও বহু মানুষ শনিবারের রাতে শ্রীভূমি মুখী হন। সেখান থেকে প্রতিমা দেখে তারা হাঁটতে হাঁটতে পৌঁছন দমদম পার্কে সেখানকার প্রতিমা দেখার জন্য। জনজোয়ারের অভিমুখ ছিল শ্রীভূমি থেকে দমদম পার্ক(Dum Dum Park)। এরপর সেখান থেকে কেউ কেউ পৌঁছে যায় কেষ্টপুরের মাস্টারদা সূর্যসেন ক্লাবের পুজো মন্ডপে।

এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(SreeBhumi Sporting Club) জনজোয়ার সামলাতে সন্ধ্যে থেকেই বিধাননগর কমিশনারের কয়েক হাজার পুলিশ রাস্তায় নেমেছিল। যানজট সামান্য ছিল। আলো দেখার পাশাপাশি মন্ডপ দেখতে আর মোবাইলে সেলফি তুলতে সন্ধ্যে থেকেই ভিড় ছিল নজর কাড়ার মত। ভিআইপি রোডে পুজোর দিনগুলিতে যানজটের দরুন যাতে এয়ারপোর্টগামী মানুষজনের কোন অসুবিধা না হয় তার জন্য শ্রীভূমি পূজোর অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন প্রশাসনকে। সেই কথা মাথায় রেখে এবার মহালয়ের দিন থেকে ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর ছিল বিধাননগর কমিশনারেটের লেকটাউন ট্রাফিক গার্ড। এদিন ভিআইপি রোডের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্ডপের পাশাপাশি ভিড় জমে ছিল কলেজ স্কোয়ার উত্তর কলকাতার(North Kolkata) টালা প্রত্যয়, আহিরীটোলা , জগৎ মুখার্জি পার্ক ,কাশি বোস লেন, হাতিবাগান সর্বজনীন ও চেতলা অগ্রণী এবং নিউ আলিপুরের সুরুচি সংঘের(New Alipur Suruchi Sangha) পুজো মন্ডপে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুজোয় একটানা বৃষ্টি না হলেও মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে এবার অষ্টমী এবং নবমী তিথি একই দিনে পড়ে যাওয়ায় এক বছর ধরে অপেক্ষা করে থাকা বাঙালি সময় নষ্ট করতে নারাজ। তাই দ্বিতীয়ার রাতেই ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে মাথায় ছাতা দিয়ে উৎসবমুখী বাঙালি নেমে পড়ল কলকাতার রাজপথে। এই কদিন সাধারণ মানুষ সবকিছু ভুলে মেতে উঠতে চায় আনন্দে। আগামী কয়েকটা দিন সকলেরই ঠিকানা এক মন্ডপ থেকে অপর মণ্ডপে শহর শহরতলীর সড়কপথে। মনে রাখতে হবে ধর্ম যার যার কিন্তু উৎসব বিশেষত দুর্গাপুজো কিন্তু সবার। তাই সেখানে বাধা তৈরি করতে পারে না ঝড়-বৃষ্টি কিংবা কোন প্রাকৃতিক বিপর্যয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00