সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে আলিমুদ্দিনে তদন্ত কমিটির সামনে হাজিরা তন্ময়ের, জেরা শেষে কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন এক মহিলা সাংবাদিক। আর এই অভিযোগ পাওয়ার পরেই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম। এই আবহে শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে তাঁকে ডেকে পাঠান হয়। আর সেখানেই তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধানের প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রবীণ সিপিএম নেতা।

এদিন টানা দেড় ঘণ্টা তন্ময়কে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটির সদস্যরা। সূত্রের খবর, ওইদিন কী কী হয়েছিল, তা তন্ময়ের থেকে জানতে চাওয়া হয়। এরপরেই আলিমুদ্দিন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘এটা পরিকল্পিত কুৎসা। তবে কে পরিকল্পনা করেছেন, তা জানা গেলে বলা যাবে কী কারণে করা হয়েছিল। এদিন কমিটি যা জানতে চেয়েছিল, তা জানিয়েছি।‘

উল্লেখ্য, চলতি বছর অক্টোবর মাসের শেষের দিকে এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ‘ ইন্টারভিউ জন্য  প্রাক্তন বাম বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। সেইসময় তন্ময় তাঁর  কোলে বসে পড়েন ।‘  হেনস্থার অভিযোগ তুলে বরাহনগর থানায় তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই তন্ময়কে সাসপেন্ড করে  সিপিএম । এই আবহে এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন  তলব করা হয় আলিমুদ্দিনে।

ঘরে একা পেয়ে গৃহশিক্ষিকার হাত ধরে টানাটানি, গণধোলাই ব্যক্তিকে

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে তন্ময়ের সাসপেনশন তুলল সিপিএম

কোলে বসে মুখ পুড়িয়েছেন দলের, অবশেষে তদন্ত কমিটি থেকে ডাক তন্ময়কে

‘বড় ষড়যন্ত্র’, মহিলা সাংবাদিককে হেনস্থা কাণ্ডে তন্ময়ের পাশেই বিকাশরঞ্জন

‘আমার বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা’, সাংবাদিক বৈঠকে মন্তব্য তন্ময়ের

বাড়ল চাপ, হেনস্তা কাণ্ডে তন্ময়কে তলব বরাহনগর থানার

পুজোর রাতে প্রকাশ্যে মহিলার শাড়ি খুলে দিল যুবকেরা, চাঞ্চল্য কসবায়

পার্ক স্ট্রিট থানার শ্লীলতাহানির ঘটনার পরে কলকাতা পুলিশের নয়া নির্দেশিকা জারি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]