Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ্যপ চালকদের ধরে রাতে রাখা হবে থানায়

নির্দেশ, জোর দিতে হবে আইন ভঙ্গকারী চালকদের ধরা এবং লাইসেন্স সাসপেন্ড করায়। ভিডিও ও সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে মদ্যপ (DRUNK) অবস্থায় রাস্তায় চালকরা (DRIVER) ধরা পড়লে তাঁদের রাখা হবে থানায়। এমনটাই থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার (CP)। নির্দেশ, মামলা রুজু করে থানাতেই আটক রাখতে হবে। পরেরদিন আদালত থেকে নিতে হবে জামিন।

প্রসঙ্গত, দেখা যায় মদ্যপ অবস্থায় চালককে ধরা হলে আইনজীবী মারফৎ জরিমানার টাকা দিয়ে ছাড় পেয়ে যান তিনি। যেহেতু মদ্যপ, তাই ছাড়া পাওয়ার পরেও ঘটাতে পারে একই ঘটনা। ট্রাফিক পুলিশের একাংশ মনে করছে, জরিমানা আদায় করা পুলিশের উদ্দেশ্য নয়। আসল লক্ষ্য আইন মানতে শেখানো এবং দুর্ঘটনা এড়ানো। পুলিশদের নিয়ে বিশেষ বৈঠকে এই বার্তাই দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

প্রসঙ্গত, সূত্রের খবর, সম্প্রতি পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্তা, থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিক। সেখানেই কমিশনার নির্দেশ দেন, সরু গলি বা অপরিসর রাস্তাতেও নিয়মিত চালাতে হবে কড়া নজরদারি। টহল দিতে হবে হেঁটে ও অলিগলিতে। উল্লেখ্য, ইতিমধ্যেই মহানগরের বিভিন্ন থানায় ব্যাটারি চালিত সাইকেলে চলে টহলদারি। জানা গিয়েছে, প্রতিটি থানাতেই এই সাইকেলের ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ কমিশনারের নির্দেশ, জমে থাকা মামলা গুলির যেন দ্রুত নিষ্পত্তি হয়। থানার ওসিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, কোনও মামলার তদন্তকারী আধিকারিক বদলি হয়ে গেলে তিনি পুরানো থানায় এসে ওই মামলার নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে কেস ডায়েরি হাত বদল করেন না। এই বিষয়ের দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও নির্দেশ, পুর আইন যারা ভাঙবেন বা ভেঙেছেন তাঁদের যেন গ্রেফতার করা হয়। সেই চেকলিস্ট পাঠাতে হবে। জোর দিতে হবে, আইন ভেঙে চালকদের ধরা এবং লাইসেন্স সাসপেন্ড করার। প্রতিটি মামলার উপযুক্ত প্রমাণের সঙ্গে ভিডিও ও সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওসিদের নির্দেশ, রথযাত্রা উৎসবে যাতে সম্প্রীতি বজায় থাকে। পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশ ও ট্রাফিক গার্ডদের নির্দেশ, দ্রুত তৈরি করতে হবে স্ট্র্যাটেজি।

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00