নিজস্ব প্রতিনিধি: পাসপোর্ট কারচুপি বিষয়টি তদন্ত পর্যায়ে আছে।যা যা প্রমাণ পাবো প্রত্যেক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। এর আগে কলকাতার পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছিলেন পাসপোর্ট ভেরিফিকেশনে নিয়মের রদবদল আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীকালে রাজ্য পুলিশের dg রাজিব কুমার সাংবাদিকদের জানিয়েছিলেন পাসপোর্ট ইস্যুর নিয়মের ক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কঠোর হচ্ছে ভেরিফিকেশন পদ্ধতি।Save ড্রাইভ Safe life হাফ ম্যারাথন এর সূচনা হল সোমবার।
আগামী ৯ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশের উদ্যোগে রোড সেফটি আওয়ার্নেস এর জন্য এই ম্যারাথন হবে। আগামী ৯ ফেব্রুয়ারি 5th edition er Half marathon। কলকাতা পুলিশের ট্রাফিকের রেজিস্ট্রেশন পোর্টালে এই নাম নথিভুক্ত করা যাবে। মোট তিনটি পর্যায়ে থাকবে এই ম্যারাথন দৌড়ে। 21km,10 kmও 5km।তিন ভাগ এর ক্যাটাগরিতে রান হবে।কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সোমবার লালবাজারে উদ্বোধন করলেন রেজিস্ট্রেশন পোর্টাল। পুলিশ কমিশনার দাবি করেন গত ২০১৬ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হওয়াSave drive Safe Life এর জন্য Casulty অনেক কমেছে। ট্রাফিক বা এনফোর্সমেন্ট নয়।Awareness প্রয়োজন।
Rules মেনে প্রত্যেক এর চলা প্রয়োজন। মন্তব্য পুলিশ কমিশনারের।পাসপোর্ট কারচুপি বিষয়টি তদন্ত পর্যায়ে আছে।যা যা প্রমাণ পাবো প্রত্যেক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার স্পষ্ট জানিয়ে দেন সি পি মনোজ ভার্মা। সম্প্রতি এই পাসপোর্ট কারচুপি তদন্তে কলকাতা পুলিশের এক প্রাক্তন পুলিশ অফিসার উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে পুলিশ কমিশনার(CP) আরও জানান,মা ফ্লাইওভারে অনেক সময় বাইক আরোহীরা নম্বর প্লেটে কারচুপি করছে,সেটার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শহরে কাউকে ট্রাফিক আইন ভাঙ্গতে দেওয়া হবে না।