Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তপন পাল আগেও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্য ভবনের ব্যারাকে সোমবার রাতে যে পুলিশ কনস্টেবল সার্ভিস রিভলবার থেকে গুলি ছুঁড়ে আত্মহত্যা করেন ,সেই ঘটনায় লালবাজারের হোমিসাইড শাখা তদন্ত শুরু করল।নিউ মার্কেট থানা সূত্রে খবর, সোমবার রাত ঠিক ৮ টার সময় যখন পার্ক স্ট্রিটে(Park Street) উৎসবে মাতোয়ারা আমজনতা ঠিক সেই সময়ে খাদ্যভবনে গুলির আওয়াজ শোনা যায়। ঠিক রাত ৮ টা বেজে ৫ মিনিটে খাদ্যভবনের ভিতরে যে রিজার্ভ ফোর্সের ব্যারাক রয়েছে সেখানে রিজার্ভ ফোর্সের D কোম্পানির রয়েছে। সেই D কোম্পানির Constable তপন পাল যার ৫৩ বছর বয়স, তার বুকে গুলি লাগে। সার্ভিস রিভলভার থেকেই গুলি লাগে । তবে কি কারণে গুলি লেগেছিল তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি কোনো দুর্ঘটনা ঘটেছিল? নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ(Kolkata Police)।

পুলিশ এর তদন্তে বেরিয়ে এসেছে, তপন পাল নামে কলকাতা পুলিশের এই কনস্টেবল- এর নার্ভের সমস্যা ছিল। ডিপ্রেশনেও ছিলেন তিনি। খাদ্য ভবনে কনস্টেবলের ব্যারাকে থাকতেন তিনি। Depression থেকেই কি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার তার হাইকোর্টে ডিউটি ছিল। নদীয়া জেলার হরিণঘাটার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে এর আগেও ওই কনস্টেবল আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লালবাজারের (Lalbazar)হোমিসাইড বিভাগের অফিসাররা।

ঘটনা ঘটার পর সঙ্কটজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তিনি নিজেই গুলি চালিয়েছেন না কি দুর্ঘটনাবশত গুলি লেগেছে, তা প্রথমে স্পষ্ট ছিল না। ময়না তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় এটি আত্মহত্যার ঘটনা ছিল। তদন্তের স্বার্থে তাঁর সার্ভিস রিভলবারটি সিজ করেছে হোমি সাইড শাখা। একজন ডিপ্রেশনে থাকা পুলিশ কর্মী কি করে সশস্ত্র ডিউটিতে নিযুক্ত ছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।খাদ্য ভবনে পুলিশ ব্যারাকে আত্মঘাতী কনস্টেবল তপন বাবু একাধিক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। গত সপ্তাহে সাত দিনের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00