Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতিরিক্ত ৮০০ কোম্পানি আধাসেনা চেয়ে চিঠি দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কেন্দ্রীয় ফোর্স চেয়ে চিঠি পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার। তার পদত্যাগের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে সক্রিয় হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা(Rajeev Sinha)। অতিরিক্ত ৮০০ কোম্পানি আধাসেনা চাইল রাজ্য নির্বাচন কমিশন।রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিকেলে বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা ও রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামীম।বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন দফতর থেকে বেরোনোর সময় রাজীব সিনহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ,অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে লিখিত আবেদন পাঠানো হয়েছে। এখন অপেক্ষা করা হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের জন্য।

মাত্র ২২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স(Central Force)চাওয়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বেধেছিল। বিরোধীরা আদালতের শরণাপন্ন হলে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৩ পঞ্চায়েত নির্বাচনের সমতুল্য ফোর্স দিয়ে নির্বাচন করানোর পরামর্শ দেয়।সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে রাজ্য নির্বাচন কমিশনারকে ভৎসনা করে হাইকোর্ট। বুধবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনারের জয়েনিং লেটারে(Joining Letter) স্বাক্ষর না করে তা নবান্নে ফিরিয়ে দেন রাজ্যপাল।

বুধবার রাতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব সিনহা বলেছিলেন, হাইকোর্ট যে রায় দিয়েছে তার অর্ডারের কপি তিনি হাতে পাননি । সেটি দেখার পর পড়ে পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। এরপর দপ্তর থেকে হাইকোর্টের(HighCourt) নির্দেশ মেনে অতিরিক্ত ৮০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চাইল কমিশন। এর ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাজ্যের প্রয়োজন বলে জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00