নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: বিধাননগর গোয়েন্দা বিভাগের আধিকারিকের নাম করে ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া(College Student)।বিধাননগর গোয়েন্দা বিভাগের এসিপি(ACP) সমবৃতি চক্রবর্তী নাম করে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে একাধিক ব্যক্তিকে মেসেঞ্জারে এসএমএস পাঠিয়ে টাকা চেয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া হাওড়া এলাকা থেকে। ৯ নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায়(Bidhannagar Cyber Crime) একটি লিখিত অভিযোগ দায়ের হয়।
ওই অভিযোগে বলা হয়, গোয়েন্দা শাখার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এর নামে একটি ফেসবুক একাউন্ট খুলে তার ছবি ব্যবহার করে একাধিক ব্যক্তির থেকে মেসেঞ্জারে টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে গ্রেফতার করার হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ জনকে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের নাম করে ভয় দেখান হচ্ছে।এরপরই বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে ।তার পরবর্তী ক্ষেত্রে হাওড়া এলাকা থেকে সায়ন্তন দাস(Sayantan das) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয় ।
হাওড়ার বাসিন্দা ওই অভিযুক্ত কলেজ ছাত্রকে মঙ্গলবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। একদিকে যখন ডিজিটাল অ্যারেস্ট চক্র সক্রিয় হয়ে উঠেছে গোটা দেশে যেই সময় এই ছাত্রের গোয়েন্দা অফিসারের ছবি দিয়ে ফেক প্রোফাইল বানিয়ে তোলা আদায়ের ঘটনায় নতুন করে চিন্তায় ফেলেছে এ রাজ্যে মানুষজনকে।