Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও জোরদার করা হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা

নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়া গাড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোন দিকে যাবে জানতে চেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মুখ্যমন্ত্রীর (CM) বাড়ির ভেতর ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। যার ফলে নিরাপত্তা (SECURITY) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরেই আরও জোরদার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। উল্লেখ্য, গত শনিবার রাতে ১ টা ২০ নাগাদ পাঁচিল টপকে ঢুকে ওই ব্যক্তি প্রায় সাড়ে ৭ ঘণ্টা ঘাপটি মেরে ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে। ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরে নিরাপত্তা বলয় আরও জোরদার করতে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডিরেক্টর অব সিকিউরিটি। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল ওই দিন। নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়া গাড়িগুলির ওপর নজর রাখা হচ্ছে।  জোর দেওয়া হচ্ছে সিসিটিভি নজরদারিতে। পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি বিশেষ কারণ নিয়েই ঢুকেছিলেন। উল্লেখ্য, নজর রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়া মানুষের গতিবিধিতেও। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বাড়ির ও নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ধৃতের নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২ বছর। ধৃতের বাড়ি হাসনাবাদে। তাঁকে জেরা করা হবে ৭ দিন ধরে। ধৃতের দাবি, তিনি লালবাজার ভেবে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। পুলিশের প্রশ্ন, দীর্ঘ ৭ ঘণ্টা ধরে ঘাপটি মেরে করেছিলেন কী? কেনই বা ঢুকেছিলেন? লালবাজার আর মুখ্যমন্ত্রীর বাড়ির মিল নেই। তবু কেন? লালনাজারেই বা কী দরকার ছিল? ভুল হলে তখনই তিনি জানাননি কেন? করা হবে এই সমস্ত প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের বাড়ি হাসনাবাদে। প্রশ্ন, কড়া সুরক্ষাবলয় এড়িয়ে তিনি ঢুকেছিলেন কী করে? আরও প্রশ্ন, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? প্রসঙ্গত, প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, আদি গঙ্গার দিক থেকেই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি। কিন্তু ২৪ ঘণ্টা নজরদারি চালানোর পরেও কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে না নিয়ে উঠেছে প্রশ্ন।

‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

আজ থেকে টানা ৫ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী

সুন্দরবনকে সুরক্ষিত রাখতে নয়া পরিকল্পনা বিএসএফের

টাকা দিলেও হারিয়েছেন চাকরি , মুর্শিদাবাদের মেডিকেল কলেজে বিক্ষোভ

মোদির নিরাপত্তায় গাফিলতি, সাসপেন্ড ৩ পুলিশ কর্মী

মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবিসের চেয়ে শিন্ডেকে বেশি পছন্দ মানুষের, দাবি শিবসেনার সমীক্ষায়

ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00