Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তা বন্ধ করে উৎসব হলে ঘ্যাচাং ফুঁ : সুজিতকে বার্তা মমতার

এবার পঞ্চাশ বছরে পা দিল এই পুজোমণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীভূমির পুজো দেখার জন্য গুরুত্বপূর্ণ ভিআইপি রোড কোনওভাবেই যেন বন্ধ  না হয়। 

বৃহস্পতিবার এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে এই কড়া বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার পিছনে রয়েছে গত বছর এই শ্রীভূমির পুজো মন্ডপ দেখতে মানুষের ঢল। পরিস্থিতি একসময় হাতের বাইরে চলে যায়। ভিআইপি রোডে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতা বিমানবন্দর থেকে শ্রীভূমির লেজার শো নিয়ে আপত্তি তোলা হয়। জানিয়ে দেওয়া হয়, লেজার শোয়ের জেরে পাইলট অসুবিধের মধ্যে পড়ছে। নানা প্রান্ত থেকে চাপ বাড়তে থাকায় নবমীর দিন দুপুরে বন্ধ করে দেওয়া হয় মন্ডপের প্রবেশ। তবে পঞ্চমী থেকে অষ্টমী – ভিআইপি রোড অবরুদ্ধ হওয়ায় নাজেহাল হয়েছিল আম জনতা। এ বছরের পুজোয় যাতে গতবারের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আগে থেকে সুজিত বসুকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পুজোর কদিন তিনি বাড়িতে বসে নজরদারি চালান। ইঞ্চিতে- ইঞ্চিতে কী ঘটছে, সে ব্য়াপারে খোঁজ-খবর রাখেন। রাস্তা বন্ধ হওয়ার খবর পেলে তিনি বিশ্ব বাংলা থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম ঘ্যাচাং ফু করে দেবেন এক নিমেষে। 

সকলকে চিন্তামুক্ত থাকতে বলে পাড়ার আড্ডার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, সুযোগ পেলে সময় কাটান গান শুনে, ছোটদের সঙ্গে গল্প করে। আর পাড়ায় আড্ডা দিয়ে। ফ্ল্যাট কালচারে পাড়ায়-পাড়ায় জমাটি আড্ডা দেওয়ার সংস্কৃতি হারিয়ে গিয়েছে বলে আক্ষেপ শোনা গেল তাঁর গলায়। তবে জোরের সঙ্গে দাবি, তাঁর পাড়া কালীঘাট এখনও পুরোনা ঐতিহ্য ধরে রেখেছে। গোটা বিশ্বের শান্তি কামনা করে মহালয়ার আগে পুজোর উদ্বোধন করায় মায়ের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00