Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ইস্তফা সেই দেয় যার দায়িত্ববোধ আছে’, যোগীকে কটাক্ষ মমতার

লখিমপুরে কৃষকমৃত্যুর ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভবানীপুরে এক গুরুদ্বারায়

Share:

নিজস্ব প্রতিনিধি: লখিমপুরে কৃষকমৃত্যুর ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথের সরকারকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভবানীপুরে এক গুরুদ্বারায় যান মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লখিমপুরে যা হয়েছে তা অমানবিক, দুর্ভাগ্যজনক। ডেপুটি হোম মিনিস্টারের ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কোথাও গুলি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে। কোথাও গাড়ি চাপা দিয়ে। আর তারপর ১৪৪ ধারা জারি করে দিচ্ছে।

এদিন যোগী আদিত্যনাথের নাম না নিয়েই তিনি বলেন, এই সরকার সব জায়গায় ১৪৪ ধারা জারি করে। এরকম সরকারের জন্য জনসাধারণেরও ১৪৪ ধারা জারি করা উচিত। লখিমপুরের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ কিনা সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সূুরে বলেন, ‘ইস্তফা সেই দেয় যার দায়িত্ববোধ আছে’।

অপরদিকে জাতীয় রাজনীতিতে তিনি যে এখনও মধ্যমনি সেটাও এদিন বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিকরা তাঁকে প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া এবং অখিলেশ যাদবের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সরাসরি সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ উত্তর দেন, আমাদের কথা বলুন। অন্যদের কথা বলছেন কেন! পাশে তখন দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

এরপরই প্রসঙ্গ ঘুরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে লখিমপুরে ঢুকতে বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। মমতার দাবি, এর আগে হাথরসেও একই বাধা এসেছিল। এছাড়া অসম, ত্রিপুরাতেও ১৪৪ ধারা জারি করে তৃণমূলের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তিনিই যে প্রধান মুখ, অন্য কেউ নন। এটাই প্রমান করতে চাইছেন তৃণমূল নেত্রী।

যদিও লখিমপুরের ঘটনায় প্রবল চাপে বঙ্গ বিজেপি। যদিও ভাঙলেও না মচকানো নীতি নিয়ে লখিমপুরের ঘটনার ব্যাখ্যা শোনা গেল বঙ্গ বিজেপির নেতাদের মুখ থেকে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ব্যাখ্যা, লখিমপুরে যা ঘটেছে তার থেকে বেশি প্রচার হচ্ছে। সত্য এখানে ধামাচাপা পড়েছে বলেই দাবি দিলীপ ঘোষের। তিনি জানান, আসন্ন চার বিধানসভা কেন্দ্রের ভোট বেশিরভাগটাই গ্রামীন এলাকায়। তাই কৃষকমৃত্যুকে সামনে রেখে প্রচার করতেই তৃণমূল এটা নিয়ে সরব হচ্ছে। তিনি আরও জানান, যোগী আদিত্যনাথ বিষয়টি অত্যন্ত সহানুভুতির সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। যদিও বর্তমান রাজ্য সভাপতি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00