Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পরিষ্কার করা হচ্ছে না’, জলনিকাশি নিয়ে রেলকে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। তাই বৃষ্টি শুরু হতেই রাস্তায় জমে থাকছে জল। বিশেষত হাওড়া রেল ষ্টেশন চত্বরে। আর তা নিয়ে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রেলকে দ্রুত জল নিকাশি নিয়ে ব্যবস্থা নিতে হবে।

এদিন নবান্ন থেকে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ‘রেলের জায়গায় জল জমছে। তা পরিষ্কার করা হচ্ছে না। জল জমলে রেলকে ব্যবস্থা নিতে হবে। এখান থেকে কম টাকা পান না তারা। ব্যবস্থা করতে হবে। জল জমলে ডেঙ্গির আশঙ্কা।‘একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতি করার অভিযোগও তুলেছেন মমতা।  বলা বাহুল্য, রাজ্যে বর্ষা ঢুকতেই দেখা মিলেছে ডেঙ্গির। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গি পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, তা নিয়ে তৎপর প্রশাসন।

উল্লেখ্য , কংগ্রেস জামানায় রেলমন্ত্রক নিজে হাতে সামলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে চলত রেলের কাজকর্ম।  কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসতেই এই মন্ত্রকে র উঠেছে একের পর এক অভিযোগ। তা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে সোমবার নবান্নর সাংবাদিক সম্মেলন থেকে ফের একবার রেলকে নিশানা করলেন মমতা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00