Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সুপ্রিম কোর্টে ন্যায় মেলায় খুশি’, এসএসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের এসএসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ওই রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হচ্ছে। শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে খুশিতে আত্মহারা চাকরিহারা ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে নিজের খুশি জাহির করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত। সামগ্রিক ভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পরেই প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই রায়কে ‘বেআইনি’ আখ্যা দিয়ে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। হুঙ্কার ছুড়েছিলেন, ‘চাকরিহারা শিক্ষকদের জন্য লড়াইয়ে যত দূর যেতে হয়, রাজ্য সরকার তত দূর পর্যন্ত লড়াই চালাবে।’ চাকরিহারা শিক্ষক এবং তাদের পরিবারকে অকারণে চিন্তা করতেও বারণ করেছিলেন। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অনেকটাই স্বস্তি পেয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

মমতার পাশাপাশি শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অস্থিতিশীল করতে বিজেপি যে বোমা ছুড়েছিল তা নিস্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাব এবং তাঁদের সঙ্গে থাকব, জয় বাংলা।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00