Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বুধবার বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, বিধানসভায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এর প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে কলকাতায় (Kolkata) এই বৈঠক নবান্ন (Nabanna) না বিধানসভায় হবে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিধানসভায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি।

জিটিএ (GTA) প্রধান অনিত থাপা (Anit Thapa) কলকাতায় এসে ইতিমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) পাশাপাশি স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক করেছেন। জিটিএ- বোর্ডের আওতায় উন্নয়নমূলক কাজগুলি করতে চাইছে জিটিএ বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জিটিএ-এর আওতায় কার্যকর হয় তা নিয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছে জিটিএ।

উল্লেখ্য চলতি ফেব্রুয়ারি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ তারিখে পাহাড়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার আগে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত জানুয়ারি মাসের শেষের দিকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) থেকে সরে যায় গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। সংগঠনটি এই সিদ্ধান্ত জানিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল। সেই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন অনিত থাপা। প্রসঙ্গত ২০১১ সালের ১৮ জুলাই জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা এই চুক্তিতে সই করেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00